নিজস্ব প্রতিনিধি ,বক্সনগর । 24 অক্টোবর :
গতকাল রাত্রে যাত্রাপুর থানার পুলিশ প্লাস্টিকের ড্রাম ভর্তি ৩১ কেজি শুকনো গাঁজা ও বাড়ির মালিক স্বদেশ চন্দ্র দাস কে আটক করে রাত প্রায় সাড়ে
আটটার দিকে,সঙ্গে সঙ্গে তাকে ও উদ্ধারকৃত নেশা সামগ্রী সহ থানায় নিয়ে আসে।ঘটনা, কাঠালিয়া ব্লক সংলগ্ন উত্তর মহেশপুরের কলোনি পাড়ায়
স্বদেশ চন্দ্র দাসের বাড়িতে।খবর জানাজানি হতেই যাত্রাপুর থানার ওসি পার্থনাথ ভৌমিক একান্ত সাক্ষাতে জানান গোপন খবরের ভিত্তিতে তিনি নিজে এবং
সাব-ইন্সপেক্টর বিজয় চক্রবর্তী ও এ এস আই তপন দেবনাথ সহ অন্যান্য টি এস আর জোয়ানদের সঙ্গে নিয়ে তার বসত ঘর তল্লাশি
শুরু করে তখনও ঘরের ভিতর পাওয়া যায়, এই সময় নাকি সে নেশা খাওয়ায় ব্যস্ত ছিল।ওসি জানান,
সঙ্গে সঙ্গে তাঁকে এবং তার বসত করে পাওয়া নেশা সামগ্রী নিয়ে রাতেই থানাতে আসা হয়।
তার বিরুদ্ধে এনডিপিএস দ্বারায় মামলা রেজিস্টার ভুক্ত করে তাকে আজকেই
সোনামুড়া কোর্টে সোপর্দ করা হবে।উল্লেখ করার বিষয়,নেশার সাগরে হাবুডুবু খাচ্ছে গোটা রাজ্যের একাংশ সমাজ ব্যবস্থা!
তবে, কিছু কিছু পুলিশ অফিসার ক্রমান্বয়ে ধরপাকড় ও বন্ধ রাখেনি। তার মধ্যে ব্যতিক্রম নেই যাত্রাপুর থানাও ইদানিং,
গাঁজা কাটিং থেকে শুরু করে নেশা সামগ্রী সব কিছুই তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে যাত্রাপুর থানার পুলিশ।