BREAKING :
(1) দিল্লিতে স্কুলের মধ্যে রহস্যজনক ভাবে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর। শনিবার তাঁর মৃতদেহ উদ্ধার হয় কৃষ্ণ নগরের একটি স্কুল থেকে। (2) ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের খণ্ডযুদ্ধে উত্তাল হয়ে উঠল দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। (3) পিস্তলসহ যুবক আটক কলমচৌড়া থানার পুলিশের, বক্সনগরে চাঞ্চল্য

বিশালগড় পৌর পরিষদের নবনির্মিত অফিস ভবনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।

বিশালগড় পৌর পরিষদের নবনির্মিত অফিস ভবনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।

নিজস্ব প্রতিনিধি , বিশালগড় | ২৪ অক্টোবর : 

রাজ্যের বিভিন্ন গ্রাম ও শহরের  প্রান্তিক এলাকাগুলিতে জনগণের মৌলিক সমস্যার নিরসনে  এবং সার্বিক উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকারের উন্নয়নের অভিযাত্রা অব্যাহত রয়েছে।

সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত যাতে দ্রুততার সঙ্গে সমস্ত সরকারি পরিষেবা সহজলভ্য  হয় , সেই লক্ষ্যেও সরকার নিরন্তর কাজ করে চলেছে।

আজ বিশালগড় পুরপরিষদের নবনির্মিত অফিস ভবনের উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা। ভবনটি নির্মানে ব্যয় হয় ২ কোটি ৮৮ লক্ষ টাকা।

Must Read পিস্তলসহ যুবক আটক কলমচৌড়া থানার পুলিশের, বক্সনগরে চাঞ্চল্য পিস্তলসহ যুবক আটক কলমচৌড়া থানার পুলিশের, বক্সনগরে চাঞ্চল্য

পাশাপাশি বোতামটিপে বিশালগড় পুর এলাকায় আর সি সি ডেভেলপমেন্ট প্রজেক্টের  অধীনে ৪৭ লক্ষ ৯১ হাজার টাকা ব্যয়ে  সিসি রোড, ড্রেইন নির্মান প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করেন।


তিনি  জানান, চলতি বছরে রাজ্যে শুধুমাত্র ভিত্তিপ্রস্তর স্থাপনের ক্ষেত্রেই মোট ১,০০০ কোটি টাকা ব্যয় করা হয়েছে।

এছাড়াও তিনি জানান ২৮ টি রাজ্যের মধ্যে আইনশৃঙ্খলার দিক দিয়ে ত্রিপুরা দ্বিতীয়। রাজ্যে স্বাস্থ্যপরিষেবা কে উন্নত শিখরে নিয়ে যেতে সরকার বদ্ধপরিকর।  

রাজ্যে হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক ম্যাডিকেল কলেজ চালুহয়েছে। কিডনি ট্রান্সপ্লেন্ট, কার্ডিয়াক কেয়ার চালু হয়েছে পাশাপাশি সমস্ত জেলায় ট্রমা সেন্টার চালু হয়েছে।

Also Read সোনামুড়ায় প্রশাসন ও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জলাশয় ভরাট ও কালী মন্দির ভাঙার গুরুতর অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে সোনামুড়ায় প্রশাসন ও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জলাশয় ভরাট ও কালী মন্দির ভাঙার গুরুতর অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে


এছাড়াও তিনি জানান সরকারী সহযোগিতায়  বিশালগড় পুর এলাকায় পরিবেশবান্ধব বৈদ্যুতিক চুল্লী নির্মাণের কাজ চলছে এবং খুব দ্রুত সমাপ্ত হবে।

তিনি জানান যে প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদীর মার্গদর্শনে সবকা সাথ সবকা বিকাশ ভাবনায় রাজ্যসরকার শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি সাফাইকর্মী সহ সমাজের

অন্তিমব্যক্তি পর্যন্ত জীবন জীবিকার মানোন্নয়ন,   সহজলভ্য নাগরিক পরিষেবা প্রদানে সর্বদা সচেষ্ট।অনুষ্ঠানে বিশালগড় পুর এলাকার ১০০ জন সাফাইকর্মীর হাতে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী

(PPE Kit) তুলে দেওয়া হয়। এছাড়াও মহকুমার সাতটি(এন সি নগর, অরবিন্দ নগর, চাম্পামুড়া, পূর্বলক্ষ্মীবীল, কসবা,চন্দ্রনগর, গজারিয়া)  আয়ুষ্মান মন্দিরের হাতে ন্যাশনাল কোয়ালিটি

এস্যুরেন্স সার্টিফিকেট (NQAS) প্রদান করা হয়। এছাড়াও, মহকুমার নয়টি গ্রাম পঞ্চায়েতকে( চন্দ্রনগর, কে কে নগর, মধ্যলক্ষ্মীবীল, ঘনিয়ামারা, কসবা, প্রভুরামপুর, গজারিয়া, চাম্পামুড়া,

রাউতখলা) টিবিমুক্ত গ্রাম পঞ্চায়েত হিসেবে শংসাপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বাগত ভাষন দেন সিপাহীজলা জেলার জেলাশাসক ডা. সিদ্ধার্থ শিব জয়সওয়াল।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন

বিশালগড় পুরপরিষদের চেয়ারম্যান অঞ্জনপুরকায়স্থ।  এছাড়াও অনুষ্ঠানে বিশালগড়ের উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে ভাষন দেন বিধায়ক সুশান্ত দেব।  

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত,  টি আই ডি সি 'র চেয়ারম্যান নবাদল বণিক,  

এস পি বিজয় দেববর্মা,  বিশালগড় মহকুমাশাসক বিংকি সাহা,  অতিরিক্ত জেলাশাসক সুভাষ দত্ত, অতিরিক্ত মহকুমা শাসক বিজয়ন্ত সরকার সহ বিশালগড় পুরপরিষদের কাউন্সিলর প্রমুখ।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram