নিজস্ব প্রতিনিধি , উদয়পুর | ২২ অক্টোবর :
বৃহস্পতিবার সাত সকালে এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হলো শহর উদয়পুরের স্বাস্থ্য দপ্তর। এদিন সকাল সাড়ে আটটা নাগাদ
ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালের এক সাফাই কর্মী কুলসুম বিবি হাসপাতালের আউটডোরের দরজা জানালা খুলতে গিয়ে দেখতে পান
হাসপাতালের বারান্দার পাশে এক ব্যক্তি ঝুলন্ত অবস্থায় রয়েছেন। এই ঘটনা দেখে চিৎকার চেঁচামেচি শুরু হয় গোটা হাসপাতালের মধ্যে।
এই ঘটনায় ছুটে আসে হাসপাতালের নিরাপত্তা রক্ষী থেকে শুরু করে ডাক্তার দেবাশীষ পাল। পরে হাসপাতাল কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গেই খবর দেয় রাধাকিশোরপুর থানায়।
গোটা বিষয়ে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার দেবাশিস পাল জানান , কিশোর সাহা নামে যে ব্যক্তি ঝুলন্ত অবস্থায় রয়েছেন
তিনি বিগত দিনে CMO অফিসে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত একজন কর্মচারী। প্রায়শই তিনি মানসিক ভাবে চাপে থাকতেন বলে জানান ডাক্তার।
মৃত ব্যক্তির বাড়ি উদয়পুর গিরিধারী পল্লী এলাকায় । কিন্তু কি কারনে তিনি এই ধরনের একটি ঘটনা সংগঠিত করলেন হাসপাতালের বারান্দার
পাশে তা বুঝে উঠতে পারছে না গোটা হাসপাতালের কর্মীরা। ডাক্তার শ্রী পাল জানান , কিশোর সাহার মৃতদেহটি ময়নাতদন্ত করার জন্য টেপানিয়া
জেলা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হবে । বৃহস্পতিবার সকালে এই ধরনের মৃত্যুর ঘটনায় রীতিমত চাঞ্চল্য
ছড়িয়েছে উদয়পুর মহকুমা হাসপাতাল চৌমুহনী এলাকায়।