নিজস্ব প্রতিনিধি , শান্তিরবাজার | ১৮ অক্টোবর :
রবিবার আনুমানিক ১০ টা ৩০ মিনিট নাগাদ শান্তির বাজার ট্রাইজংশন সংলগ্ন নতুন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে টি আর ০৮ জি ৮২৭২ নাম্বারের
বাইক ও টি আর ০১ বি ৬৪৬৪ নাম্বারের বাইকের মধ্যে সংঘর্ষ ঘটে এতে করে দুই বাইক চালক জাতীয় সড়কে ছিটকে পরে গিয়ে গুরতর আহত হয়।
দুর্ঘটনায় আহত দুইজন হলো বিলোনিয়া বিদ্যাপিঠ কর্নার এলাকার বাসিন্দা সুকুমার বৈদ্যের ছেলে কৃষ্ণ বৈদ্য অপরজন হলো শান্তির বাজার থানায়
কর্তব্যরত হোমগার্ড নিত্যরয় জমাতিয়া। জানা যায় কৃষ্ণ বৈদ্য বাইকে করে হঠাৎ করে নিত্যরয় জমাতিয়ার বাইকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার খবর পেয়ে শান্তির বাজার দমকল বাহিনীর
কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে আসে।
সেখানে কর্তব্যরত চিকিৎসক হোমগার্ড নিত্যরয় জমাতিয়ার অবস্থা আশঙ্কাজনক দেখে আগরতলা জিবি হাসপাতালে রেফার করে।
এই অস্বাভাবিক দুর্ঘটনাকে কেন্দ্র করে হাতেএকটি মামলা নিলো শান্তির বাজার থানার পুলিশ।