নিজস্ব প্রতিনিধি , উদয়পুর | ১৫ অক্টোবর :
বৃহস্পতিবার দুপুরে দুইটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন দুইজন । ঘটনা উদয়পুর গকুলপুর বাজারে জাতীয় সড়কের উপর।
ঘটনা সূত্রে জানা যায় , TR 03 D 9020 নাম্বারের একটি বাইক জাতীয় সড়ক ধরে এগ্রিকালচার চৌহমুনীর দিকে যাচ্ছিলেন। কিন্তু অপরদিকে আরও একটি ব্যাক একই রাস্তা ধরে
সমান গতিতেই ছুটে চলছিলেন সড়ক ধরে। কিন্তু হঠাৎ পেছনে থাকা বাইকটি রাস্তার মোড় নিতেই মুখোমুখি সংঘর্ষ ঘটে যায় গকুলপুর গ্রামীণ বাজারের সামনে।
মুহূর্তের মধ্যে দুইটি বাইকের চালক রাস্তায় লুটিয়ে পড়ে। এর ফলে সড়কের দুই ধারে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
পরবর্তী সময় স্থানীয় লোকজন ছুটে এসে দুটি বাইকের চালককে রাস্তা থেকে দূরে সরিয়ে নিয়ে বসিয়ে দেওয়া হয় এবং সড়কের মাঝখান থেকে
দুইটি বাইক কে সরিয়ে সড়কে যান চলাচল পুনরায় চালু করা হয়। যেভাবে উদয়পুর শহর এলাকা ও তার জাতীয় সড়কে
দুর্ঘটনা বেড়ে চলেছে তাতে করে সড়কের নিরাপত্তা এখন প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে ।