নিজস্ব প্রতিনিধি বাইখোড়া | ১৩ অক্টোবর :
অল্প বয়সে দূর্গা মায়ের মুর্তি তৈরিকরে বিশেষ নজীর স্থাপন করলো বাইখোড়ার শুভ্রজিত দাস।
বর্তমান ডিজিটালযুগে মাটির কাজকরতে অনেকে আগ্রহ প্রকাশকরেনা। এই ডিজিটাল যুগে
লেখাপড়ার পাশাপাশি মাটিদিয়ে বিভিন্ন সামগ্রী তৈরি করতে দেখাগেলো বাইখোড়ার জগন্নাথ পাড়ার বাসিন্দা শিবশঙ্কর দাসের ছেলে শুভ্রজিৎ দাসকে।
শুভ্রজিৎ দাস কেন্দ্রীয় বিদ্যলয়ে অষ্টম শ্রেনীতে পাঠরত অবস্থায় রয়েছে। প্রথমে সে মাটি দিয়ে দেবী সরস্বতীর মুর্তি তৈরিকরে বিশেষ নজীর স্থাপন করেছে।
বর্তমান সময়ে সকলের সহযোগীতা ও সকলের অনুপ্রেরনায় শুভ্রজিৎ দেবী দূর্গার মুর্তি তৈরি করে বিশেষ নজীর স্থাপন করেছে।
সে সংবাদ মাধ্যমের সন্মুখিনহয়ে জানায় মুর্তি তৈরি করা তার একটি নেশা। লেখাপড়ার পাশাপাশি সে এই কাজ করেছে।
লেখাপড়া করে সে জীবনে যতবড় অফিসার, ডাক্তার বা ইঞ্জিনিয়ার হোক না কেন সে এই কাজ চালিয়ে যাবে।
এই কাজের জন্য অনেকে বলেছে উর লেখাপড়া নষ্ট হয়ে যাবে আবার অনেকে এই কাজের জন্য তাকে উৎসাহ দিয়েছেন।
বিশেষ করে উর পরিবারের লোকজন, আর্টের শিক্ষক ও স্থানীয় এক মৃত শিল্পী সহযোগীতার হাত বারিয়ে দিয়েছে। স্থানীয় মৃৎ শিল্পী জানিয়েছে প্রয়োজন হলে মাটি থেকে
বিভিন্ন সামগ্রী দিয়ে সাহায্যের হাত বারিয়ে দেবে। শুভ্রজীৎ জানায় ওর তৈরি দূর্গা মায়ের প্রতিমা দিয়ে জগন্নাথ পাড়ায় পূজা অনুষ্ঠীত করা হবে।
এইছোট বয়সে এইধরেনর কাজের সঙ্গেযুক্ত হোওয়াতে শুভ্রজিতের তৈরি প্রতিমা দেখতে প্রতিনিয়ত স্থানীয় লোকজনেরা ভির জমাচ্ছে।