BREAKING :
(1) রিয়াধের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হানা, একাধিক বিমান বাতিল করল ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া, সতর্কতা জারি (2) ‘ভোটচুরি’তে অভিযুক্ত মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ এবং এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে কংগ্রেস-সহ বিরোধী দলগুলির বিক্ষোভে উত্তাল রাজধানী দিল্লি-সহ দেশের একাধিক শহর। (3) লক্ষ্মীবারে ফের ক্ষতবিক্ষত শেয়ার বাজার। দিনভর খাদেই পড়ে রইল সেনসেক্স ও নিফটি! ফলে কয়েক কোটি টাকা হারিয়ে মাথায় হাত লগ্নিকারীদের। বম্বে ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের এ-হেন খারাপ পারফরম্যান্সের জন্য বিশ্ব বাজারে খনিজ তেলের মূল্যবৃদ্ধিকেই কাঠগড়ায় তুলছেন আর্থিক বিশ্লেষকদের একাংশ।

উদয়পুরের রাজারবাগ কোরাস ক্লাবে মেগা রক্তদান শিবির, ৫২ জনের স্বেচ্ছায় রক্তদান

উদয়পুরের রাজারবাগ কোরাস ক্লাবে মেগা রক্তদান শিবির, ৫২ জনের স্বেচ্ছায় রক্তদান

নিজস্ব প্রতিনিধি,  উদয়পুর  | ১১ অক্টোবর :


হাতেগোনা কয়েকদিন বাকি রয়েছে দূর্গা পুজো। তার আগে ছোট-বড় সমস্ত ক্লাব ইতিমধ্যেই জোরদার প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

রবিবার সকাল ১১ টায় উদয়পুর শহর লাগুয়া রাজারবাগ কোরাস ক্লাবে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে মেগা  রক্তদান শিবির অনুষ্ঠিত হয় ।

এদিন প্রথমে রাজ্যের অর্থমন্ত্রী কে পুষ্পবৃষ্টির মাধ্যমে স্বাগত জানানো হয় রক্তদান শিবিরে। পরে ফুলের তোড়া ও রাধা কৃষ্ণের ছবি উপহার হিসেবে তুলে দেওয়া হয় মন্ত্রীর হাতে।

Must Read শারদীয়া দুর্গোৎসবে সকলকে জানানো হচ্ছে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ‌ সৌজন্যে : উদ্যান - উপ অধিকর্তা । ( প্যারাডাইস চৌমুহনী, আগরতলা ) শারদীয়া দুর্গোৎসবে সকলকে জানানো হচ্ছে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ‌ সৌজন্যে : উদ্যান - উপ অধিকর্তা । ( প্যারাডাইস চৌমুহনী, আগরতলা )

পরে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে রক্তদান শিবিরের শুভ সূচনা করেন তথ্য ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এদিন মন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে ছিলেন ,

এই বছরের পূজা কমিটির সম্পাদক রতন ঘোষ , সভাপতি জয়ন্ত কুমার পাল ও ক্লাব সম্পাদক শিশির ভৌমিক সহ প্রমূখ।

এদিন শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রক্তদানের গুরুত্ব তুলে ধরেন সকলের সামনে। জানা যায় , ৫৬ বছরে পদার্পণ করেছে রাজারবাগ কোরাস ক্লাব।

 যুগের সাথে তাল মিলিয়ে পূজার ধরন অনেকটা পরিবর্তন হয়েছে। এই বছর পূজোর বাজেট ধরা হয়েছে তিন লক্ষ আশি হাজার টাকা।

Also Read মহালয়ার ভোরে ভক্তদের ঢল উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দিরে, উপচে পড়া ভিড় মাতাবাড়িতে মহালয়ার ভোরে ভক্তদের ঢল উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দিরে, উপচে পড়া ভিড় মাতাবাড়িতে

 যা হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ছবি ফুটে উঠেছে এই বছরের পুজোতে ‌ । পূজা কমিটির সম্পাদক রতন ঘোষ জানান এই বছর মহা অষ্টমীতে অন্নভোগ খাওয়ানো হবে।

 এছাড়া পূজোর প্রতিটি দিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সব মিলিয়ে এদিনের রক্তদান শিবিরের মোট ৫২ জন রক্তদাতা রক্তদানে অংশগ্রহণ করেছে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram