নিজস্ব প্রতিনিধি , উদয়পুর | ১১ অক্টোবর :
"আমি অপরাজিতা উদয়পুর শাখার "পক্ষ থেকে আসন্ন দুর্গা পূজা উপলক্ষে দুটি ইট ভাট্টার শ্রমিক ও মা বোন দের এবং শিশুদের মধ্যে বস্ত্র ও মিস্টি বিতরণ করা হয়।
প্রতি বছরই এই "আমি অপরাজিতা উদয়পুর শাখার "পক্ষ থেকে দুর্গা পূজা উপলক্ষে নানা ধরনের সামাজিক সেবা মূলক কাজ করা হয়ে থাকে এবার ও তা সম্পন্ন হলো।
অনুষ্ঠানএ আমি অপরাজিতার সম্পাদিকা সভাপতি ও উপদেষ্টা মন্ডলী সহ আজ সকল সদস্যাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
এই সংস্থা প্রথমে উদয়পুর চন্দ্রপুরস্থিত কাটিয়া বাবা ব্রিক ইন্ড্রাস্ট্রিতে ও পরে মহারানী স্থিত উদয় কন্সট্রাকশনএ
সর্ব মোট পঁয়তাল্লিশটি পরিবারের হাতে পূজোর উপহার তুলে দেন। আসন্ন দুর্গা পূজা উপলক্ষে
আমি অপরাজিতা উদয়পুর শাখা সমস্ত রাজ্য বাসীর জন্য অনেক অনেক শুভকামনা জ্ঞাপন করেছেন।