নিজস্ব প্রতিনিধি , বক্সনগর | ১১ অক্টোবর :
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার সকাল ১১টা নাগাদ সোনামুড়া শহরে মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করল
CITU, AIKS, TKMU ও GMP-র যৌথ উদ্যোগে। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্র চৌমুহনীতে এসে শেষ হয়।
সেখানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কুশপুতুল দাহ করে প্রতিবাদ জানান সংগঠনের কর্মী সমর্থকেরা।এদিনের কর্মসূচিতে বক্তব্য রাখেন
সারা ভারত কৃষক সভার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পবিত্র কর। এছাড়াও উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা কমিটির সম্পাদক
রতন সাহা,সারা ভারত কৃষক সভার সিপাহীজলা জেলা কমিটির সম্পাদক সুরেশ দাস,সোনামুড়া মহকুমা কমিটির সম্পাদক আব্দুল করিম,
CITU-র রাজ্য সম্পাদক অহিদুর রহমান, মহকুমা সম্পাদক শ্যামল মজুমদার এবং TKMU-র জেলা সম্পাদক নারায়ণ চক্রবর্তী।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন রতন দাস।নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে সামনে রেখে আয়োজিত
এই প্রতিবাদ কর্মসূচিতে সংগঠনগুলির নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।