BREAKING :
(1) রিয়াধের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হানা, একাধিক বিমান বাতিল করল ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া, সতর্কতা জারি (2) ‘ভোটচুরি’তে অভিযুক্ত মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ এবং এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে কংগ্রেস-সহ বিরোধী দলগুলির বিক্ষোভে উত্তাল রাজধানী দিল্লি-সহ দেশের একাধিক শহর। (3) লক্ষ্মীবারে ফের ক্ষতবিক্ষত শেয়ার বাজার। দিনভর খাদেই পড়ে রইল সেনসেক্স ও নিফটি! ফলে কয়েক কোটি টাকা হারিয়ে মাথায় হাত লগ্নিকারীদের। বম্বে ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের এ-হেন খারাপ পারফরম্যান্সের জন্য বিশ্ব বাজারে খনিজ তেলের মূল্যবৃদ্ধিকেই কাঠগড়ায় তুলছেন আর্থিক বিশ্লেষকদের একাংশ।

উদয়পুরের খসড়া ভোটার তালিকা ঘিরে সরব সিপিআই(এম), মহকুমা শাসকের কাছে উঠল একাধিক গুরুতর প্রশ্ন!

উদয়পুরের খসড়া ভোটার তালিকা ঘিরে সরব সিপিআই(এম), মহকুমা শাসকের কাছে উঠল একাধিক গুরুতর প্রশ্ন!

নিজস্ব প্রতিনিধি। উদয়পুর, 10 অক্টোবর : 


উদয়পুর পুর পরিষদ এলাকার প্রকাশিত খসড়া ভোটার তালিকার নানাহ ত্রুটি এবং পরিচ্ছন্ন, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রকাশের দাবিতে

মহকুমা শাসকের নিকট ডেপুটেশান প্রদান করলো সিপিআই(এম) উদয়পুর মহকুমা কমিটি। মহকুমা শাসকের কাছে ওয়ার্ড ভিত্তিক খসড়া ভোটার তালিকার

ত্রুটিগুলি সিরিয়াল নম্বর ও নাম-সহ তালিকাও তুলে দেওয়া হয়। মহকুমা শাসক দাবিগুলির সাথে সহমত পোষন করেন এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। 

Must Read কর্মচারীদের ডিএ ও বাড়িভাড়া ভাতা বৃদ্ধি: উদয়পুরে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়কে বিএমএস-এর সংবর্ধনা কর্মচারীদের ডিএ ও বাড়িভাড়া ভাতা বৃদ্ধি: উদয়পুরে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়কে বিএমএস-এর সংবর্ধনা

 

সিপিআই(এম) উদয়পুর মহকুমা নেতৃত্ব মহকুমা শাসককে জানান, গত ১ অক্টোবর, ২০২৬ ইং তারিখে প্রকাশিত খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে এবং তা মূল্যায়ন করে দেখা গেছে

 উদয়পুর পুর পরিষদের ২৩টি ওয়ার্ডের মধ্যেই কিছু ত্রুটি রয়েছে। খসড়া ভোটার তালিকায় প্রতিটি ওয়ার্ডে ব্যাপক পরিমান মৃত ভোটারের নাম রয়ে গেছে।

পাশাপাশি এই তালিকায় এক ওয়ার্ডের ভোটারের নাম অন্য ওয়ার্ডের তালিকায় ঢুকে রয়েছে, বেশ কিছু ভোটার বহু বছর এলাকায় থাকেন না

Also Read বিকশিতা ভারত সংকল্প সভা করা হয় উদয়পুর জামতলা সড়কে বিকশিতা ভারত সংকল্প সভা করা হয় উদয়পুর জামতলা সড়কে

এরকম নামও খসড়া ভোটার তালিকায় রয়ে গেছে। আবার বহু নতুন ভোটারের নাম খসড়া তালিকায় স্থান পায়নি।

 

খসড়া ভোটার তালিকায় এসমস্ত ত্রুটি নিয়ে সংশ্লিষ্ট বুথ গুলির বিএলও-দের কাছে সিপিআই(এম) দলের প্রতিনিধিরা যাওয়ার ফলে বিএলও-রা সংশ্লিষ্ট ত্রুটি গুলি

 সম্পর্কে কি করবেন তারাও সন্দিহান। ফলে দাবি-আপত্তির ফর্ম দিতেও বিএলও-দের আপত্তির বিষয় উঠে এসেছে। এরকম ত্রুটিযুক্ত ভোটার তালিকা দিয়ে

আসন্ন পুর নির্বাচন কোন ভাবেই করা ঠিক হবে কিনা বিবেচনা করা উচিত। ত্রুটিমুক্ত ভোটার তালিকা নির্বাচন কমিশনের তরফে তৈরী করার উদ্যোগ দ্রুত গ্রহণ করতে হবে।

 

নির্দিষ্ট ভাবে দাবি জানানো হয়, ভোটার তালিকা থেকে মৃত ভোটারদের নাম বাদ দিতে হবে, নতুন ভোটারদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে এবং সেক্ষেত্রে কাদের

 নাম নতুন ভোটার হিসাবে তালিকায় অন্তর্ভুক্ত হবে তাদের ওয়ার্ড ভিত্তিক তালিকা রাজনৈতিক দলগুলির কাছে অগ্রীম দিতে হবে, এক ওয়ার্ডের ভোটার কিন্তু অন্য ওয়ার্ডের

 খসড়া ভোটার তালিকায় স্থান পাওয়ার বিষয়টি প্রশাসনিকভাবে পর্যালোচনা করে সংশোধন করতে হবে, দীর্ঘ সময় যারা সংশ্লিষ্ট এলাকায় থাকেন না

কিংবা পাকাপাকিভাবে অন্যত্র বসবাস করেন তাদের নাম তালিকা থেকে বাদ দিতে হবে, পরিচ্ছন্ন, ত্রুটিমুক্ত চূড়ান্ত ভোটার তালিকাই প্রকাশ করতে হবে।

মহকুমা শাসক এ বিষয়ে জানান ভোটকেন্দ্রে নির্বাচন কর্মীদের কাছে এ এস ডি তালিকা দেওয়া হবে।

পাশাপাশি যে ত্রুটি গুলি উঠে এসেছে সেগুলি ডি ও এবং বিএলএ-দের কাছে নিয়ে যাওয়া হবে। স্বচ্ছ ও পরিচ্ছন্ন ভোটার তালিকা

 প্রকাশিত হবে বলে আশ্বস্থ করেন তিনি। এদিন ডেপুটেশানের প্রতিনিধি দলে ছিলেন সিপিআই(এম) নেতৃত্ব দিলীপ দত্ত, নিখিল দাস, শুভ চক্রবর্ত্তী ও প্রদীপ সাহা।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram