নিজস্ব প্রতিনিধি , উদয়পুর। ১০ অক্টোবর :
আজ দেবীপক্ষের সূচনা হয়েছে মহালয়ার এই পূণ্য লগ্নে। মহালয়ার ভোর চারটা নাগাদ উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দিরে ভক্তদের ব্যাপক ভিড় শুরু হয় মাকে দর্শন করার জন্য।
ভোর গড়িয়ে দুপুর হয়ে গেলেও ভক্তদের ভাটার টান পড়েনি ত্রিপুরেশ্বরী মন্দিরে। গোটা মন্দির চত্বরে ব্যাপক ভিড় লক্ষ্য করা গিয়েছে।
সকাল থেকে দুপুর পর্যন্ত অগণিত ভক্ত এদিন মায়ের মন্দিরে পুজোর্চনা দিয়েছেন। পাশাপাশি মায়ের মন্দিরের পাশে থাকা মহাদেব মন্দিরেও ব্যাপক ভিড় জমে।
জবা ফুলের মালা থেকে শুরু করে ধূপদ্বীপ জ্বালিয়ে মায়ের উদ্দেশ্যে ভক্তরা পুজো দিতে দেখা যায়।
গত বছরের তুলনায় এই বছর আরও ব্যাপক পরিমাণে ভিড় জমেছে মাতাবাড়িতে। মাতাবাড়ি পুরোহিত চন্দন চক্রবর্তী জানান ,
মহালয়ার ভোররাত থেকে মায়ের যে রূপ দেখা গিয়েছে তা ছিল এক অপরূপ দৃশ্য। ভক্তরা যেভাবে
ভিড় জমিয়েছে সকাল থেকে দুপুর পর্যন্ত তা সন্ধ্যা রাতে আরও ব্যাপক ভিড় বাড়তে পারে মাতাবাড়িতে। এমনটাই মনে করছেন মন্দিরের পুরোহিত চন্দন চক্রবর্তী।