নিজস্ব প্রতিনিধি , বিশালগড় | ১১ অক্টোবর :
শারদীয় দুর্গোৎসবের আনন্দকে সকলের মধ্যে ছড়িয়ে দিতে এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতে দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
বিশালগড় আনন্দ মার্গ স্কুল এর চেয়ারম্যান ননীগোপাল দেবনাথ এর বিশেষ উদ্যোগে আনন্দমার্গ স্কুলের পক্ষ থেকে রবিবার বিশালগড় মহকুমার বিভিন্ন প্রত্যন্ত ও শহরাঞ্চলের বেশ কয়েকটি
স্থানে বস্ত্র বিতরণ করা হয় তার মধ্যে রয়েছে বিশালগড়ের নেহাল চন্দ্রনগর, জাঙ্গালিয়া ও নেতাজিনগর এলাকায় এই বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মূলত যে পরিবারগুলো আর্থিকভাবে অসচ্ছল সেই পরিবারগুলোর শিশু বৃদ্ধ ও প্রাপ্তবয়স্কদের মধ্যে বস্ত্র বিতরণ হয়।
বিদ্যালয়ের চেয়ারম্যান ননীগোপাল দেবনাথ সহ বিদ্যালয়ের শিক্ষকরা বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে এই নতুন বস্ত্র তুলে দেন এবং পূজোর দিনগুলো যেন ভাল কাটে সেই শুভকামনা জানান।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিদ্যালয়ের চেয়ারম্যান ননীগোপাল দেবনাথ জানান শ্রী শ্রী আনন্দ মূর্তি জি উনার দর্শনে শিক্ষা ও মানব সেবায় বিশেষ নজর দেওয়ার বার্তা দিয়ে গেছেন।
উনার বার্তাকে সামনে রেখে প্রতিবছরই শারদীয়া উৎসবের প্রাক্কালে বস্ত্র বিতরণের এই উদ্যোগ গ্রহণ করা হয়ে থাকে।
মূলত পূজোর দিনগুলোতে যেন যারা আর্থিকভাবে অসচ্ছল তাদের মুখে হাসি ফোটানো যায় তারাও যেন সার্বিকভাবে উৎসবে আনন্দের আলোকে আলোকিত হতে পারে এটাই
হচ্ছে এই বিশেষ কর্মসূচির মূল উদ্দেশ্য। তাছাড়া গোটা বছরজুড়ে নানান সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে মানুষের সেবায় নিয়োজিত থাকে আনন্দ মার্গ স্কুল।
অন্যদিকে জানা গেছে আগামী কোটা সপ্তাহ জুড়ে বিশালগড়ের বিভিন্ন এলাকাতে এই ধরনের বস্ত্র বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।