BREAKING :
(1) রিয়াধের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হানা, একাধিক বিমান বাতিল করল ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া, সতর্কতা জারি (2) ‘ভোটচুরি’তে অভিযুক্ত মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ এবং এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে কংগ্রেস-সহ বিরোধী দলগুলির বিক্ষোভে উত্তাল রাজধানী দিল্লি-সহ দেশের একাধিক শহর। (3) লক্ষ্মীবারে ফের ক্ষতবিক্ষত শেয়ার বাজার। দিনভর খাদেই পড়ে রইল সেনসেক্স ও নিফটি! ফলে কয়েক কোটি টাকা হারিয়ে মাথায় হাত লগ্নিকারীদের। বম্বে ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের এ-হেন খারাপ পারফরম্যান্সের জন্য বিশ্ব বাজারে খনিজ তেলের মূল্যবৃদ্ধিকেই কাঠগড়ায় তুলছেন আর্থিক বিশ্লেষকদের একাংশ।

দাম বাড়ছে খড় বাঁশ রঙের, কমছে লাভ তবুও মায়ের মুখ গড়ছেন অমরপুরের শিল্পীরা

দাম বাড়ছে খড় বাঁশ রঙের, কমছে লাভ তবুও মায়ের মুখ গড়ছেন অমরপুরের শিল্পীরা

নিজস্ব প্রতিনিধি ,অমরপুর | ৯ অক্টোবর :

হিন্দু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গা পুজো একেবারে দোরগোড়ায়। ক্লাবে ক্লাবে বাঁশ বাঁধার শব্দ, আর মূর্তিপাড়ায় চলছে শেষ বেলার ব্যস্ততা।

অমরপুরের রাঙামাটি, বীরবল দাস পাড়া, হাসপাতাল চৌমুহনী সহ সর্বত্র মৃৎশিল্পীদের স্টুডিওতে এবং চোখে মুখে চরম ব্যস্ততা।

কিন্তু মায়ের মুখে হাসি ফোটাতে গিয়ে শিল্পীদের মুখে চিন্তার ভাঁজ। মূর্তি তৈরিতে ব্যবহৃত খড়, বাঁশ, মাটি, রং, কাপড় সহ সমস্ত ধরনের জিনিসপত্রের দাম গত কয়েক বছরে দ্বিগুণ হয়েছে।

Must Read MIDH প্রকল্পে ড্রাগন ফল উৎপাদনে আত্মনির্ভর গামারিয়া বিশ্বজিৎ দেববর্মা ।‌ সৌজন্যে : মাতাবাড়ি,  কৃষি মহকুমা । MIDH প্রকল্পে ড্রাগন ফল উৎপাদনে আত্মনির্ভর গামারিয়া বিশ্বজিৎ দেববর্মা ।‌ সৌজন্যে : মাতাবাড়ি, কৃষি মহকুমা ।

 শিল্পীদের লাভের অঙ্ক একেবারে তলানিতে। তবুও বংশ পরম্পরায় শিল্পকে ছাড়তে পারছেন না তাঁরা। রাঙামাটির প্রবীণ মৃৎশিল্পী রতন পাল এবারও নিয়েছেন ২৬ টি দুর্গা প্রতিমা তৈরির বরাত।

 তিনি নবম শ্রেনীতে থাকাকালীন সেই ছাত্রজীবন থেকেই মূর্তি গড়ছেন। এরপর শিক্ষকতার চাকরি করেও ছাড়েননি তুলির টান।

কর্মজীবন থেকে অবসরে যাওয়ার পর এখন পুরোদমে স্টুডিওতেই থাকেন। ছেলে সুবীর পাল ও রণবীর পাল এবং পুত্র বধু রাও মূর্তি তৈরিতে একে অপরকে সাহায্য করে।

পরিবারের সদস্য ছারাও প্রতিদিন ৮ জন কারিগর নিয়ে চলছে তাঁর কর্মযজ্ঞ। মৃৎশিল্পী রতন পাল প্রতিবেদককে জানান " মূর্তি তৈরি এখন আর ব্যবসার জন্য করি না,

Also Read উদয়পুর রমেশ চৌহমুনী স্থিত এলআইসি প্রিমিয়াম পয়েন্ট এর শুভ উদ্বোধন হলো। উদয়পুর রমেশ চৌহমুনী স্থিত এলআইসি প্রিমিয়াম পয়েন্ট এর শুভ উদ্বোধন হলো।

 ভালোবাসার জন্য করি। এই বছর খরচই উঠবে না। কিন্তু চিন্ময়ী মাকে মৃন্ময়ী রূপ দিয়ে যে গড়তেই হবে, আর এটাই আমাদের পরম্পরা।

মূল্যবৃদ্ধির বাজারে সবকিছুর দাম বেড়েছে। খড়, বাঁশ, মাটি, রং, মূর্তির সাজসজ্জা, শ্রমিকের হাজিরা সমস্ত কিছু বৃদ্ধি পেয়েছে।

ফলে আজকাল মূর্তি তৈরি করে তেমন বেশি লাভবান হওয়া যায় না। অমরপুরের মৃৎ শিল্পীদের

 দাবি, সরকার যদি সাহায্যের মাধ্যমে তাদের পাশে দাড়ায় তবেই আগামীদিনে টিকবে এই ঐতিহ্যবাহী মৃৎশিল্প।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram