BREAKING :
(1) রিয়াধের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হানা, একাধিক বিমান বাতিল করল ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া, সতর্কতা জারি (2) ‘ভোটচুরি’তে অভিযুক্ত মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ এবং এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে কংগ্রেস-সহ বিরোধী দলগুলির বিক্ষোভে উত্তাল রাজধানী দিল্লি-সহ দেশের একাধিক শহর। (3) লক্ষ্মীবারে ফের ক্ষতবিক্ষত শেয়ার বাজার। দিনভর খাদেই পড়ে রইল সেনসেক্স ও নিফটি! ফলে কয়েক কোটি টাকা হারিয়ে মাথায় হাত লগ্নিকারীদের। বম্বে ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের এ-হেন খারাপ পারফরম্যান্সের জন্য বিশ্ব বাজারে খনিজ তেলের মূল্যবৃদ্ধিকেই কাঠগড়ায় তুলছেন আর্থিক বিশ্লেষকদের একাংশ।

বেতন থেকে ছুটি, একাধিক দাবি নিয়ে সরব মিড-ডে-মিল কর্মীরা, মুখ্যমন্ত্রীর কাছে গেল বার্তা!

বেতন থেকে ছুটি, একাধিক দাবি নিয়ে সরব মিড-ডে-মিল কর্মীরা, মুখ্যমন্ত্রীর কাছে গেল বার্তা!

নিজস্ব প্রতিনিধি , উদয়পুর | ৯ অক্টোবর  : 

BMS ত্রিপুরা প্রদেশের গোমতী জেলা BMS ও ত্রিপুরা মিড-ডে-মিল কর্মী সংঘ, ত্রিপুরা প্রদেশ-এর যৌথ উদ্যোগে

ত্রিপুরা রাজ্যের মিড-ডে-মিল কর্মীদের ন্যায্য অধিকার ও বিভিন্ন দাবির সমর্থনে আজ ৯ অক্টোবর, ২০২৬ইং তারিখে গোমতী জেলা শাসকের মাধ্যমে

 রাজ্যের মুখ্যমন্ত্রীর ঊদ্দেশ্যে এক ডেপুটেশান কর্মসূচি অনুষ্ঠিত হয়।মিড-ডে-মিল কর্মীদের বিভিন্ন ন্যায্য দাবি ও অধিকারকে সামনে রেখে

Must Read দাম বাড়ছে খড় বাঁশ রঙের, কমছে লাভ তবুও মায়ের মুখ গড়ছেন অমরপুরের শিল্পীরা দাম বাড়ছে খড় বাঁশ রঙের, কমছে লাভ তবুও মায়ের মুখ গড়ছেন অমরপুরের শিল্পীরা

 ৬ দফা দাবির ভিত্তিতে জেলা শাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট দাবিপত্র পেশ করা হয় ।যে সকল দাবি নিয়ে আজকের ডেপুটেশন প্রদান করা হয় তা হলো- 


উৎসবকালীন বোনাস প্রদান- ত্রিপুরার অন্যতম প্রধান উৎসব দুর্গাপূজা উপলক্ষে অন্যান্য শ্রেণির শ্রমিকদের মতো মিড-ডে মিল কর্মীদেরও উৎসবকালীন/পূজা বোনাস প্রদান করতে হবে।


জীবনধারণের উপযোগী মজুরি প্রদান। গ্রীষ্মকালীন ও পূজার ছুটি মিলিয়ে সম্পূর্ণ দুই মাসের সম্মানী প্রদান নিশ্চিত করা ।  প্রতি বছর ১২ দিনের নৈমিত্তিক ছুটি প্রদান করতে হবে।

এছাড়া প্রতি বছর ৫ দিনের চিকিৎসাজনিত ছুটি প্রদান করতে হবে এবং ইউনিফর্ম/পোশাক বিধি চালু করা। কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা (OSH বিধান)।

Also Read যক্ষ্মামুক্ত ভারত গঠনে যশ এর জাতীয় সূচনা উপলক্ষে গোমতী জেলায় বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত যক্ষ্মামুক্ত ভারত গঠনে যশ এর জাতীয় সূচনা উপলক্ষে গোমতী জেলায় বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত

ডেপুটেশান প্রদান কালে গোমতী জেলার অতিরিক্ত জেলা শাসক  দাবি গুলোর যতার্থতা স্বীকার করে রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট প্রেরণের আশ্বাস প্রদান করেন ।

ডেপুটেশন প্রদান কালে উপস্থিত ছিলেন BMS গোমতী জেলার সম্পাদক পার্থ সারথী ঘোষ , উপ সম্পাদক  প্রদীপ মজুমদার,

সংঘঠিত ক্ষেত্রে কর্যকর্তা  প্রসেনজিৎ বিশ্বাস সমেত গোমতী জেলার মি-ডে-মিল কর্মীগন।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram