BREAKING :
(1) দিল্লির ১৩৫ বছরের লাইব্রেরি সরবে অন্যত্র, সংরক্ষণ হবে ৮.৫ লক্ষ বই? সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে শুনানি সোমবার (2) দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে পুরনো মামলায় তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে কেরলম সরকার। (3) যৌনতার ফাঁদে পড়ে প্রতিরক্ষার তথ্য পাচার পাক গোয়েন্দাদের কাছে! তামিলনাড়ুর কোয়েম্বত্তূরে গ্রেফতার বাঙালি নৌসেনাকর্মী!

রাজ্যভিত্তিক বসে আঁকো প্রতিযোগিতায় ৫০০-রও বেশি খুদে শিল্পীর ধামাকা

রাজ্যভিত্তিক বসে আঁকো প্রতিযোগিতায় ৫০০-রও বেশি খুদে শিল্পীর ধামাকা

নিজস্ব প্রতিনিধি , কৈলারসহর | ৩ অক্টোবর : 

মহালয়া ও শারদোৎসবের পুণ্যলগ্নে রঙ-তুলির নান্দনিক ছোঁয়ায় মেতে উঠল সীমান্ত শহর কৈলাসহর। নবকলা আর্ট অর্গানাইজেশনের উদ্যোগে ঊনকোটি কলাক্ষেত্রে

অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য রাজ্যভিত্তিক বসে আঁকো প্রতিযোগিতা। খুদে শিল্পীদের বিপুল উপস্থিতিতে এদিন গোটা ঊনকোটি কলাক্ষেত্র পরিণত হয় শিল্প,

সৃজনশীলতা ও রঙের এক প্রাণবন্ত উৎসবে। নার্সারি থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট ১১টি বিভাগে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় ৫০০-রও বেশি ছাত্রছাত্রী।

Must Read কাঁকড়াবনে আরো একটি নতুন পালক যুক্ত হল। শ্রী রামকৃষ্ণ টিভিএস শোরুম আজ নতুনভাবে পথ চলা শুরু করেছে। কাঁকড়াবনে আরো একটি নতুন পালক যুক্ত হল। শ্রী রামকৃষ্ণ টিভিএস শোরুম আজ নতুনভাবে পথ চলা শুরু করেছে।

কৈলাসহর, ধর্মনগর, কুমারঘাটসহ ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে পুচকে শিল্পী থেকে শুরু করে উদীয়মান চিত্রশিল্পীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

 প্রতিযোগীদের রঙ-তুলির আঁচড়ে এদিন ঊনকোটি কলাক্ষেত্রের পরিবেশ হয়ে ওঠে আরও বর্ণময় ও প্রাণবন্ত।


নবকলা আর্ট অর্গানাইজেশনের ম্যানেজিং ডিরেক্টর বিনয় কুমার দে জানান, প্রথমবারের মতো এত বড় পরিসরে এই আয়োজন করা হয়েছে।

আর প্রথম আয়োজনেই ৫০০-রও বেশি প্রতিযোগীর অংশগ্রহণে তাঁরা অত্যন্ত আনন্দিত ও অভিভূত। শিশুদের মধ্যে চিত্রাঙ্কনের প্রতি আগ্রহ তৈরি করা,

Also Read শারদোৎসব উপলক্ষে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের নতুন কালেকশন ‘রিফ্লেকশন’ শারদোৎসব উপলক্ষে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের নতুন কালেকশন ‘রিফ্লেকশন’

তাদের প্রতিভাকে বিকশিত করার সুযোগ করে দেওয়া এবং সৃজনশীলতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানান তিনি।


প্রতিটি বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। মোট ৩৩টি পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে নবকলা

আর্ট অর্গানাইজেশনের বার্ষিক অনুষ্ঠানে। শিশুদের মননশীলতা ও সৃজনশীলতার বিকাশ ঘটানো এবং তাদের চিত্রশিল্পের প্রতি আরও অনুরাগী করে তুলতে

দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে নবকলা আর্ট অর্গানাইজেশন। শিল্পচর্চার মাধ্যমে শিশুদের প্রতিভাকে সঠিক দিশা দেখানোর পাশাপাশি তাদের কল্পনাশক্তি ও

সৃজনশীল চিন্তাভাবনার বিকাশে প্রতিষ্ঠানটির ভূমিকা ইতিমধ্যেই নজর কেড়েছে। অভিভাবকদের মতে, ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে শিল্পচর্চার অভ্যাস গড়ে তুললে তাদের

সৃজনশীলতা ও মননশীলতার বিকাশ ঘটে। সেই জায়গা থেকে নবকলা আর্ট অর্গানাইজেশনের এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং

 শিশুদের ভবিষ্যৎ প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে এই ধরনের আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেছে নবকলা আর্ট অর্গানাইজেশন।

খুদে শিল্পীদের রঙ-তুলির এই বর্ণময় মিলনমেলা তাই শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং আগামী দিনের শিল্পী প্রতিভাকে উৎসাহিত করার এক সুন্দর প্রয়াস হিসেবেও নজর কেড়েছে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram