নিজস্ব প্রতিনিধি , জোলাইবাড়ি | ১২ অক্টোবর :
লোকাল ট্রেনে অস্বাভাবিক ভিড়ের জেরে চরম দুর্ভোগের শিকার যাত্রীরা। অভিযোগ, জোলাইবাড়ি রেলস্টেশন থেকে বৈধ টিকিট কেটেও বহু যাত্রী ট্রেনে উঠতে পারেননি।
ফলে গন্তব্যে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তার পাশাপাশি যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।যাত্রীদের অভিযোগ,
ট্রেনে অতিরিক্ত ভিড় থাকায় অনেকেই ওঠার সুযোগ পাননি। টিকিট কেটেও ট্রেনে উঠতে না পারায় তাঁদের ভোগান্তির মুখে পড়তে হয়।
বিশেষ করে জরুরি কাজে যাতায়াতকারী যাত্রীদের সমস্যায় পড়তে হয়েছে বলে অভিযোগ।এই পরিস্থিতিতে লোকাল ট্রেনে যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণ,
পর্যাপ্ত পরিষেবা এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিত করার দাবি উঠছে।
রেল কর্তৃপক্ষের এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছেন যাত্রীরা।