BREAKING :
(1) শুক্রবার ফের বিক্ষোভ! দিল্লির কনট প্লেসে ‘তেরঙা ওড়াও’ অভিযানের ডাক দিপকের, রাঙ্কাদের গ্রেফতারির প্রতিবাদ (2) ‘শারীরিক নিগ্রহ করেছে দিল্লি পুলিশ’, এ বার সংসদের স্বাধিকার রক্ষা কমিটিতে অভিযোগ আপ সাংসদ সঞ্জয় সিংহের (3) বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফের বিঁধলেন শেখ হাসিনা। এ বার তোপ দাগলেন ব্রিক্‌স সম্মেলনে আমন্ত্রণ পেয়েও ভারতে না আসা নিয়ে। এ ধরনের সিদ্ধান্তের জন্য তারেককে ‘অপরিণত’ বলে নিশানা করেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী।

উদয়পুরে পুজোর যান নিয়ন্ত্রণে দ্বিমুখী নীতি? ট্রাফিক দপ্তরের সিদ্ধান্ত ঘিরে চর্চা তুঙ্গে

উদয়পুরে পুজোর যান নিয়ন্ত্রণে দ্বিমুখী নীতি? ট্রাফিক দপ্তরের সিদ্ধান্ত ঘিরে চর্চা তুঙ্গে

নিজস্ব প্রতিনিধি,  উদয়পুর  | ১৫ই অক্টোবর : 

উদয়পুরে দূর্গা পূজা কে কেন্দ্র করে উদয়পুরে শুরু হবে আগামী ১৭ অক্টোবর থেকে একুশে অক্টোবর পর্যন্ত উদয়পুর শহরের বুকে সর্বত্র থাকবে যান চলাচলের ওপর নো এন্ট্রি ।

এই নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা আটটা নাগাদ রাধা কিশোরপুর থানায় সাংবাদিক সম্মেলন করেন উদয়পুরের ট্রাফিক ডিএসপি তরুণ দাস।

 আমাদের সংবাদ প্রতিনিধিকে জানান , ১৭ অক্টোবর বিকেল পাঁচটা থেকে শুরু হবে নো এন্ট্রি যা চলবে রাত দুটো পর্যন্ত ।

Must Read দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত দুইজন দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত দুইজন

জরুরী কাজে ব্যবহৃত বিভিন্ন দপ্তরের গাড়ি এবং হাসপাতালের এম্বুলেন্স পরিষেবা চালু থাকবে। ট্রাফিক ডিএসপি তরুণ দাস জানান ,

শহরের বুকে নো এন্ট্রি চলাকালীন অবস্থায় কোন ধরনের যানবাহন চলাচল করবে না কিন্তু বিভিন্ন ভিআইপি গাড়ি চলাচল করতে পারবে শহরের বুকে।

প্রশ্ন উঠছে সাধারণ মানুষের জন্য একরকম আইন আবার তার উল্টো আইন নিজেই দেখিয়ে দিচ্ছেন ডিএসপি ভিআইপিদের।

নো এন্ট্রি দিয়ে বিভিন্ন ভিআইপিদের গাড়ি যদি শহরের বুকে প্রবেশ করে তাহলে ব্যাপক যানজটের আশঙ্কা তৈরি হতে পারে বলে মনে করছে উদয়পুরের সচেতন মহল।

Also Read উদয়পুরে ১৩ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন অর্থমন্ত্রীর, কিন্তু মঞ্চের বক্তব্য ঘিরে শুরু গুঞ্জন! উদয়পুরে ১৩ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন অর্থমন্ত্রীর, কিন্তু মঞ্চের বক্তব্য ঘিরে শুরু গুঞ্জন!

 এমনিতেই উদয়পুর শহরে প্রতিদিন যানজট লেগে রয়েছে। তার উপর কেন ভিআইপিদের উদয়পুর শহরে নো - এন্ট্রি দিয়ে যাতায়াতের সুবিধা করে দিচ্ছে উদয়পুরে

 ট্রাফিক দপ্তর তা নিয়ে প্রশ্ন উঠছে জনমনে। আর এই বার্তাটি উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলী রায়কে পাশে বসিয়ে জানিয়েছেন ডিএসপি তরুণ দাস ।

এর থেকে পষ্ট উদয়পুর শহরে দূর্গা পূজা চলাকালীন অবস্থায় ভিআইপি কালচার ছাড়তে পারেনি ট্রাফিক দপ্তর থেকে শুরু করে

 পুলিশ প্রশাসন। সাধারণ মানুষ এবং ভিআইপির মধ্যে পার্থক্য বুঝিয়ে দিলেন এদিন সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে ডিএসপি তরুণ দাস।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram