নিজস্ব প্রতিনিধি , উদয়পুর | ১৫ই অক্টোবর :
বৃহস্পতিবার দুপুরে উদয়পুর টেপানিয়া কৃষি মহকুমার অধীন ব্রম্মাবাড়ী , ধ্বজনগর , এলাকায় কৃষক বন্ধু কেন্দ্র এবং গ্রামীণ বাজার ও কৃষকদের
অ্যাডভাইজারি সেন্টারের ফলক উন্মোচন ও ফিতা কেটে শুভ উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়া ছিলেন , রাজ্য কৃষি দপ্তরের ডিরেক্টর ড: ফনি ভূষণ জমাতিয়া,
কৃষি দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার স্বপন কুমার দাস, জেলা সভাধিপতি দেবল দেবরায় ও টেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ঝর্ণা দাস সহ প্রমূখ ।
এই দিন ধ্বজনগরে কৃষি দপ্তরের এই উদ্বোধনী মঞ্চে ভাষণ রাখতে গিয়ে অর্থমন্ত্রী বলেন , উদয়পুর ছাতারিয়াতে কৃষক বন্ধু কেন্দ্র নির্মাণ হওয়ার
ফলে কৃষি সংক্রান্ত সমস্ত সরকারি পরিষেবা ও পরামর্শ এবং সহায়তা পাবেন কৃষকরা। অন্যদিকে বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্রের উদ্বোধন হওয়ার ফলে কৃষকরা
আরো সুবিধা পাবে বলে জানান অর্থমন্ত্রী । পাশাপাশি অর্থমন্ত্রী আরও বলেন, যে সকল ব্যবসায়ীদের কে দোকান-ভিটি দেওয়া হবে সেই সকল ব্যবসায়ীরা যেন
সঠিকভাবে ব্যবসা করে তার আবেদন করেন তিনি। কোন কারণে যদি গোডাউন তৈরি করা হয় কৃষি দপ্তর থেকে নির্মাণ করা এই স্টল গুলিতে তাহলে কড়া পদক্ষেপ
নেওয়া হবে দপ্তর থেকে। এদিন মোট ১৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের সমস্ত কাজের ফলক উন্মোচন এবং ফিতা কেটে শুভ সূচনা করে দিলেন অর্থমন্ত্রী।
কিন্তু কোথাও টেপানিয়া কৃষি মহকুমার প্রশংসা করতে দেখা যায়নি অর্থমন্ত্রীর ভাষণের মধ্যে। ব্যাপক গুঞ্জন অনুষ্ঠানে আসা সাধারণ মানুষের মধ্যে।