BREAKING :
(1) অনুপ্রবেশের সময় সেনার সঙ্গে গুলির লড়াই জম্মু-কাশ্মীরের কুপওয়াড়ায়! সংঘর্ষে হত ২ জঙ্গি, এলাকা ঘিরে চলছে তল্লাশি (2) ডিভাইডারে ধাক্কা মেরে ২০ ফুট নীচে পড়ল গাড়ি! অন্তত ৭ জন মৃত, ১০ জন জখম রাজস্থানের দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে (3) সংক্রমণ বুকে, হাসপাতালে ভর্তি করানো হল প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণীকে (4) ইন্টারনেট ব্যবহার শিশুদেরও মৌলিক অধিকার, ১৮ বছরের কমবয়সিদের উপর নিষেধাজ্ঞায় আপত্তি সুপ্রিম কোর্টের

মাছিমা বাজারে পুলিশের অভিযান, উদ্ধার ৩৬ গ্রাম ইয়াবা ও বিপুল পরিমাণ বিদেশি মদ!

মাছিমা বাজারে পুলিশের অভিযান, উদ্ধার ৩৬ গ্রাম ইয়াবা ও বিপুল পরিমাণ বিদেশি মদ!

নিজস্ব প্রতিনিধি, যাত্রাপুর | ১৮ অক্টোবর : 

যাত্রাপুর থানার পুলিশের অভিযানে তালাবদ্ধ দোকান থেকে উদ্ধার মাদকদ্রব্য ও বিদেশি মদ, দোকানমালিকের বিরুদ্ধে মামলা রুজুর পথে পুলিশ।

যখন শারদীয় দুর্গোৎসবের আনন্দে মেতে উঠেছে গোটা রাজ্য, চারদিকে উৎসবের আবহ, ঠিক সেই সময়েই নেশার কারবার রুখতে তৎপর পুলিশ।

 দুর্গাপুজোর সপ্তমীর সন্ধ্যায় যাত্রাপুর থানাধীন মাছিমা বাজার এলাকায় পুলিশের অভিযানে উদ্ধার হল ৩৬ গ্রাম ইয়াবা ট্যাবলেট সহ বিপুল পরিমাণ বিদেশি মদ।

Must Read সপ্তমীর প্রথম রাতে মন্ডপে মন্ডপে ভীড় নেই দর্শকদের সপ্তমীর প্রথম রাতে মন্ডপে মন্ডপে ভীড় নেই দর্শকদের

ঘটনার বিবরণে জানা যায়, গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে মাছিমা বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ।

 এই অভিযানে নেতৃত্ব দেন এসডিপিও অভিজিৎ দাস এবং যাত্রাপুর থানার ওসি পার্থ নাথ ভৌমিক।

তাঁদের সঙ্গে ছিলেন থানার অন্যান্য পুলিশ আধিকারিকরাও। অভিযানের সময় বাজারের একটি তালাবদ্ধ দোকান থেকে উদ্ধার

 করা হয় ৩৬ গ্রাম ইয়াবা ট্যাবলেট এবং বিপুল পরিমাণ বিদেশি মদ। উৎসবের মরশুমে যখন সাধারণ মানুষ আনন্দ ও উচ্ছ্বাসে দিন কাটাচ্ছেন,

Also Read উদয়পুরে মহাষষ্ঠীর রাতেই জনজোয়ার, নবশক্তি সংঘ ও দেশবন্ধু সংঘের পুজোয় নজর কাড়ল বিশেষ আকর্ষণ! উদয়পুরে মহাষষ্ঠীর রাতেই জনজোয়ার, নবশক্তি সংঘ ও দেশবন্ধু সংঘের পুজোয় নজর কাড়ল বিশেষ আকর্ষণ!

 তখন উৎসবের আড়ালে মাদক ও অবৈধ মদের কারবার চালানোর অভিযোগ নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।

বিশেষ করে যুবসমাজকে নেশার করাল গ্রাস থেকে দূরে রাখতে পুলিশের এই অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।

যদিও অভিযানের সময় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তবে দোকানমালিকের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্তের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ গ্রহণের পথে এগোচ্ছে পুলিশ।

এখন দেখার বিষয়, তদন্তের মাধ্যমে এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা সামনে আসে কি না।

উৎসবের আনন্দের মাঝেও নেশার কারবারের বিরুদ্ধে পুলিশের এই অভিযান এলাকায় যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram