নিজস্ব প্রতিনিধি , উদয়পুর | ১৭ অক্টোবর :
মহাষষ্ঠীর সন্ধ্যারাতে উদয়পুর শহর লাগুয়া ফুলকুমারী নবশক্তি সংঘে এই বছরের দুর্গাপূজার শুভ উদ্বোধন করেন মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়।
ষষ্ঠীর রাতে মঙ্গল প্রদীপ ও ফিতা কেটে দুর্গাপূজার শুভ সূচনা করেন। ব্যাপক আলোর সমাগমের মধ্য দিয়ে এদিন দুর্গা মন্ডপে হাজার হাজার মানুষ প্রবেশ করেন।
অপরদিকে , কাঁকড়াবন হাসপাতাল চৌমুহনীতে দেশবন্ধু সংঘ এবং ব্যবসায়ী সংঘের সহযোগিতায় এই বছর নারী শক্তি দুর্গা মন্ডপে শুভ উদ্বোধন করেন বিধায়ক অভিষেক দেবরায়।
এই বছরের দুর্গাপূজায় দেশবন্ধু সংঘে এক নতুনত্ব যোগ করা হয়েছে। সাতজন পুরোহিতের উপস্থিতিতে মা দুর্গার আরাধনা করা হয়।
বড় সংখ্যায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল সারা জাগানো। অনুষ্ঠান মঞ্চে বিভিন্ন মহিলাদের হাতে বস্ত্র উপহার হিসেবে তুলে দেন বিধায়ক অভিষেক দেবরায় ।
দুটি উদ্বোধনী মঞ্চে ভাষণ রাখতে গিয়ে শ্রী দেবরায় বলেন , দুর্গাপূজায় সকলের জন্য আনন্দ উপভোগ করতে পারে মা দূর্গা সকলকে যেন আশীর্বাদ দেয় সে কামনা করেন তিনি।
তিনি আরো বলেন, গত বছরের তুলনায় এই বছর দুর্গাপূজার সংখ্যা রাজ্যের প্রতিটি ব্লক এলাকায় বেড়েছে।
মানুষ আরো ঈশ্বরের প্রতি আস্থা রেখে তাদের মনোকামনা জানাতে পারছেন মায়ের কাছে। বিগত দিনে এত বড় মাত্রায় গোটা
রাজ্যের মধ্যে কখনো পূজো হতো না বলে বক্তব্য তুলে ধরেন। মহাষষ্ঠীর রাতে যেভাবে ভীড় লক্ষ্য করা গিয়েছে উদয়পুর মহকুমায় ।
আগামী দিনগুলিতে আরো ভীড় বাড়বে বলে মনে করছে প্রশাসন।