BREAKING :
(1) শশুরবাড়িতে পুকুরের জলে ডুবে জামাতা সপ্তর্ষি দাসের মৃত্যু। মর্মান্তিক ঘটনা তেলিয়ামুড়ায়। (2) দুই সন্তানের বাবার মৃত্যু নাগরদোলার উপর থেকে পড়ে। নিহত রাজেশ সরকারের বাড়ি আগরতলা জয়নগরে। মর্মান্তিক ঘটনা নেতাজী প্লে সেন্টার প্রাঙ্গণে। (3) স্কুটি দুর্ঘটনায় এক নাবালকের মৃত্যু। অপরজন আশঙ্কাজনক। নবমীর রাতে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের চাকমাঘাটে ঘটে মর্মান্তিক ঘটনা।

টিএসআরের উদ্যোগে দুর্গাপুজো মণ্ডপ পরিদর্শন করলেন বৃদ্ধাশ্রমের ১৮ আবাসিক

টিএসআরের উদ্যোগে দুর্গাপুজো মণ্ডপ পরিদর্শন করলেন বৃদ্ধাশ্রমের ১৮ আবাসিক

নিজস্ব প্রতিনিধি, খোয়াই  | ২1 অক্টোবর :

 দুর্গাপুজো মানেই আনন্দ, উৎসব আর মিলনমেলা। কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে অনেকেই এই আনন্দ থেকে বঞ্চিত থাকেন।

বিশেষ করে বৃদ্ধাশ্রমে বসবাসকারী প্রবীণদের কাছে দুর্গাপুজোর আনন্দ অনেক সময় অধরাই থেকে যায়।

এবার মহানবমীর পুণ্যলগ্নে সেই ছবিটাই বদলে দিল খোয়াই জেলা আরক্ষা প্রশাসন ও ষষ্ঠ ব্যাটেলিয়ন টিএসআরের যৌথ উদ্যোগ।

Must Read বিশালগড়ে দুর্গাপুজোর মণ্ডপে গভীর রাতে তাণ্ডব! অস্ত্র হাতে হামলার অভিযোগ বিশালগড়ে দুর্গাপুজোর মণ্ডপে গভীর রাতে তাণ্ডব! অস্ত্র হাতে হামলার অভিযোগ

 মানবিকতার এক অনন্য নজির স্থাপন করে দুর্গানগরের বৃদ্ধাশ্রমে বসবাসকারী ১৮ জন বৃদ্ধাকে সম্মানের সঙ্গে খোয়াই শহরের বিভিন্ন দুর্গাপুজো মণ্ডপ

ঘুরিয়ে দেখানোর ব্যবস্থা করা হয়। দীর্ঘদিন ধরে দুর্গানগরের এই বৃদ্ধাশ্রমে বসবাস করলেও দুর্গাপুজোর মণ্ডপে মণ্ডপে

 ঘুরে প্রতিমা দর্শন ও উৎসবের আনন্দ উপভোগ করার সুযোগ তাঁদের হয়ে ওঠেনি। মহানবমীর দিন জেলা আরক্ষা প্রশাসন ও

 ষষ্ঠ ব্যাটেলিয়ন টিএসআরের এই অভিনব উদ্যোগে তাঁদের দীর্ঘদিনের সেই অপূর্ণ ইচ্ছা পূরণ হলো।

Also Read উৎসবের আনন্দে মুখরিত সিনহা পরিবার: নিজ বাসভবনে সনাতনী রীতিতে দেবী দুর্গার আরাধনা উৎসবের আনন্দে মুখরিত সিনহা পরিবার: নিজ বাসভবনে সনাতনী রীতিতে দেবী দুর্গার আরাধনা


জানা গেছে, রামচন্দ্রঘাট থেকে শুরু করে খোয়াই শহরের বিভিন্ন পুজো মণ্ডপে নিয়ে যাওয়া হয় বৃদ্ধাশ্রমের ওই ১৮ জন আবাসিককে।

 প্রতিটি মণ্ডপে প্রতিমা দর্শনের পাশাপাশি তাঁরা উপভোগ করেন শারদোৎসবের উৎসবমুখর পরিবেশ। জীবনের এই পর্যায়ে

এসে এমনভাবে দুর্গাপুজো দেখার সুযোগ পেয়ে তাঁদের কাছে দিনটি হয়ে ওঠে বিশেষ স্মরণীয়।
উৎসবের আনন্দ সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার বার্তা

 নিয়ে জেলা আরক্ষা প্রশাসন ও ষষ্ঠ ব্যাটেলিয়ন টিএসআরের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।

 আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বের পাশাপাশি সমাজের প্রবীণ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক প্রয়াস খোয়াইয়ের শারদোৎসবে

এক আলাদা মাত্রা যোগ করল। মহানবমীর আনন্দে ১৮ জন বৃদ্ধার মুখে হাসি ফোটানোর এই উদ্যোগ প্রমাণ করল,

উৎসবের প্রকৃত সার্থকতা শুধু আলোকসজ্জা কিংবা প্রতিমা দর্শনে নয়, বরং সমাজের প্রান্তিক মানুষদেরও আনন্দের অংশীদার করে তোলার মধ্যেই নিহিত।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram