BREAKING :
(1) ফের উত্তপ্ত মণিপুর। সশস্ত্র কুকি গোষ্ঠীর সদস্যদের গুলিতে প্রাণ হারিয়েছেন মেইতেই জাতিভুক্ত তিন যুবক। মুখ্যমন্ত্রীর ইউমনাম খেমচাঁদ সিংহের বাসভবনের সামনে ফেলে রেখে বিক্ষোভ দেখায় জনতা। (2) শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, ৩ দিন পর দিল্লির হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী (3) গাড়ির তলায় চাপা পড়লেন অন্তত ২০ জন শ্রমিক। আট জন প্রাণ হারিয়েছেন। ঘটনা পঞ্জাবের জখাল রোড।

উৎসবের আনন্দে মুখরিত সিনহা পরিবার: নিজ বাসভবনে সনাতনী রীতিতে দেবী দুর্গার আরাধনা

উৎসবের আনন্দে মুখরিত সিনহা পরিবার: নিজ বাসভবনে সনাতনী রীতিতে দেবী দুর্গার আরাধনা

নিজস্ব প্রতিনিধি , আগরতলা | ২০ অক্টোবর :

শারদীয়া উৎসবের আনন্দে মেতে উঠেছে গোটা রাজ্য । অশুভ শক্তির বিনাশ এবং কল্যাণ কামনায় চারদিকে চলছে দেবীর বন্দনা ।

 এই সার্বজনীন উৎসবের আবহেই প্রতিবছরের মতো এই বছরও পূর্ণ ভক্তি ও নিষ্ঠার সাথে দুর্গা মায়ের আরাধনা ব্রতী হয়েছেন আগরতলার সিনহা পরিবার ।

 গত তিন বছর আগে পরিবারের নিজস্ব বাসভবনে প্রথম শুরু হয়েছিল এই দুর্গা পূজা । দেখতে দেখতে তা আজ চতুর্থ বর্ষে পদার্পণ করল ।

Must Read শান্তির বাজার ট্রাইজংশন এলাকায় নতুন পেট্রোলপাম্প সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে দুইটি বাইকের মধ্যে সংঘর্ষে আহত দুই। শান্তির বাজার ট্রাইজংশন এলাকায় নতুন পেট্রোলপাম্প সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে দুইটি বাইকের মধ্যে সংঘর্ষে আহত দুই।

প্রতি বছরের মত এবারও পূজাকে ঘিরে পরিবারের বইছে আনন্দ উল্লাসের জোয়ার। দেবী বোধনের পর থেকে চিরাচরিত সনাতনী

 আচার - অনুষ্ঠান ও বৈদিক নীতি মেনে চলছে দেবীকে বরণ ও তাঁর আরাধনা। ঢাকের ঢোল, কাঁসরের ধ্বনি আর ধূপ - ধুনোর গন্ধে

 পুরো বাসভবনে এক মনোরম বাতাবরণ সৃষ্টি হয়েছে। পূজা উপলক্ষ্যে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিতদের সমাগমে সিনহা পরিবারে

যেন এক মহামিলনমেলা গড়ে উঠেছে। দূর-দূরান্ত থেকে আসা পরিবারের সদস্যরা একসঙ্গে মিলে উৎসবের প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন।

Also Read জল নিষ্কাশন দুর্বল হওয়ার কারণে দুর্গন্ধ ছড়ালো এলাকায় । জল নিষ্কাশন দুর্বল হওয়ার কারণে দুর্গন্ধ ছড়ালো এলাকায় ।

পূজার আয়োজন থেকে শুরু করে পুষ্পাঞ্জলি এবং প্রসাদ বিতরণ—সব কিছুতেই রয়েছে সকলের যৌথ অংশগ্রহণ।

 সব মিলিয়ে এক চমৎকার ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে দেবীকে বরণ করে নিচ্ছেন সিনহা পরিবারের সদস্যরা, যা স্থানীয়দের মধ্যেও এক বিশেষ সাড়া জাগিয়েছে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram