BREAKING :
(1) ফের উত্তপ্ত মণিপুর। সশস্ত্র কুকি গোষ্ঠীর সদস্যদের গুলিতে প্রাণ হারিয়েছেন মেইতেই জাতিভুক্ত তিন যুবক। মুখ্যমন্ত্রীর ইউমনাম খেমচাঁদ সিংহের বাসভবনের সামনে ফেলে রেখে বিক্ষোভ দেখায় জনতা। (2) শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, ৩ দিন পর দিল্লির হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী (3) গাড়ির তলায় চাপা পড়লেন অন্তত ২০ জন শ্রমিক। আট জন প্রাণ হারিয়েছেন। ঘটনা পঞ্জাবের জখাল রোড।

অষ্টমীর রাতে ধর্মনগরে জোড়া খুন ও একজন আশঙ্কাজনক।

অষ্টমীর রাতে ধর্মনগরে জোড়া খুন ও একজন আশঙ্কাজনক।

নিজস্ব প্রতিনিধি , ধর্মনগর  | ২০ অক্টোবর :

অষ্টমীর রাতে উৎসবের আনন্দের মধ্যে চাঞ্চল্যকর ঘটনা ঘটলো ধর্মনগরের বরুয়াকান্দি এলাকায়।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তিনজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ধর্মনগর দমকল দপ্তরের কর্মীরা।

তাদের ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসলে শুভজিৎ রায় চৌধুরী এবং জয়দীপ রায় চৌধুরী নামে দুই ভাইকে মৃত বলে ঘোষণা করা হয়।

Must Read সাব্রুমে পুলিশের বড়সড় মাদক ও মদ বিরোধী অভিযান: বিপুল পরিমাণ মদ উদ্ধার সাব্রুমে পুলিশের বড়সড় মাদক ও মদ বিরোধী অভিযান: বিপুল পরিমাণ মদ উদ্ধার

তাদের বাড়ি দেওয়ানপাশা এলাকায়। হাসপাতালে পৌঁছানোর আগেই দু’জনের মৃত্যু হয়েছিল। তাদের দেহ ক্ষতবিক্ষত ছিল।

প্রাথমিক অনুমান, পূর্ব শত্রুতার জেরে এই হামলার হতে পারে। পরে পুলিশ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলায় পৌঁছে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে।

দুর্গাপূজার মরশুমে এই ধরনের জোড়া হত্যা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ত্রিপুরা জুড়ে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram