BREAKING :
(1) শশুরবাড়িতে পুকুরের জলে ডুবে জামাতা সপ্তর্ষি দাসের মৃত্যু। মর্মান্তিক ঘটনা তেলিয়ামুড়ায়। (2) দুই সন্তানের বাবার মৃত্যু নাগরদোলার উপর থেকে পড়ে। নিহত রাজেশ সরকারের বাড়ি আগরতলা জয়নগরে। মর্মান্তিক ঘটনা নেতাজী প্লে সেন্টার প্রাঙ্গণে। (3) স্কুটি দুর্ঘটনায় এক নাবালকের মৃত্যু। অপরজন আশঙ্কাজনক। নবমীর রাতে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের চাকমাঘাটে ঘটে মর্মান্তিক ঘটনা।

জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন বরিষ্ঠ সাংবাদিক! উদয়পুরে নেমে এল শোকের ছায়া

জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন বরিষ্ঠ সাংবাদিক! উদয়পুরে নেমে এল শোকের ছায়া

নিজস্ব প্রতিনিধি ,উদয়পুর। ২২ অক্টোবর : 

বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা নাগাদ বাগমা কড়ইয়ামুড়া জাতীয় সড়কে দুর্ঘটনায় প্রাণ হারালো দুই ব্যক্তি। ‌

জানা যায় , WB 24 Y 4865 নাম্বারের ছোট i20 গাড়ি আগরতলার দিক থেকে উদয়পুরের দিকে যাচ্ছিল।

 অন্যদিকে উদয়পুরের দিক থেকে TR 03 1462 নাম্বারের সত্য নারায়ণ ট্রেভেলস

Must Read সাতসকালে উদয়পুর মহকুমা হাসপাতালে চাঞ্চল্য! বারান্দার পাশে এমন দৃশ্য দেখে হতবাক কর্মীরা সাতসকালে উদয়পুর মহকুমা হাসপাতালে চাঞ্চল্য! বারান্দার পাশে এমন দৃশ্য দেখে হতবাক কর্মীরা

যাত্রীবাহী বাস গাড়িটি আগরতলার দিকে ছুটে যাচ্ছিল। দুইটি গাড়ি মুখোমুখি সংঘর্ষ হওয়ার ফলে ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন বরিষ্ঠ সাংবাদিক বিমান ধর ।

ঘটনার সাথে সাথেই প্রত্যক্ষদর্শীরা খবর দেয় দমকল বিভাগে । দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুইজন ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে চিকিৎসা জন্য।

টেপানিয়া জেলা হাসপাতালের চিকিৎসক জানান আহত ব্যক্তি রাহুল পাল ১৫ মিনিট পর্যন্ত চিকিৎসা পরিষেবা নিচ্ছিলেন কিন্তু হঠাৎ করে সে হাসপাতালে প্রাণ হারিয়েছেন।

দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে বলে জানান ডাক্তার। জানা যায় বিমান ধর আজ উদয়পুরে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে যাওয়ার কথা ছিল দুর্গাপূজা উপলক্ষে।

Also Read টিএসআরের উদ্যোগে দুর্গাপুজো মণ্ডপ পরিদর্শন করলেন বৃদ্ধাশ্রমের ১৮ আবাসিক টিএসআরের উদ্যোগে দুর্গাপুজো মণ্ডপ পরিদর্শন করলেন বৃদ্ধাশ্রমের ১৮ আবাসিক

কিন্তু এই ধরনের দুর্ঘটনায় প্রাণ হারানোর পর রীতিমতো শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা উদয়পুর মহকুমা। দুর্ঘটনার খবর পেয়ে জেলা হাসপাতালে ছুটে যান

প্রাক্তন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ থেকে শুরু করে সংবাদ মহলের কর্মীরা। পুলিশ সূত্রে জানা যায় দুইটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হওয়ার ফলে ছোট গাড়িটি জাতীয় সড়ক থেকে ছিটকে

পড়ে গিয়ে একটি রাবার বাগানের খাদে পড়ে। অন্যদিকে বাস গাড়িতে থাকা কয়েকজন  যাত্রী আহত হয়েছেন।

 বৃহস্পতিবার সকালে দুটি মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে উদয়পুরে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram