নিজস্ব প্রতিনিধি, বক্সনগর | ২৫ অক্টোবর :
পিস্তলসহ এক যুবককে আটক করল কলমচৌড়া থানার পুলিশ। শনিবার সন্ধ্যা আনুমানিক ৮টা নাগাদ বক্সনগর সমর স্মৃতি মিলনায়তনের
নিকটবর্তী এলাকায় পুলিশের তল্লাশির সময় এই ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ঘটনার বিবরণে জানা যায়, বক্সনগর পঞ্চায়েত এলাকার বাসিন্দা হৃদয় মিয়া (২১), পিতা- রবিউল বাসার, নিজের মাহিন্দ্রা XUV300 গাড়ি থামিয়ে তার পিতার সাথে
বাক বিতণ্ডা কালে অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে নিজের গাড়িতে এমন অবৈধ কিছু রয়েছে বলে পুলিশের ধারণা হয়।
পরবর্তীতে এডিশনাল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ তল্লাশি চালিয়ে পুলিশ গাড়ি থেকে একটি পিস্তল উদ্ধার করে। এরপর পুলিশ ওই যুবককে আটক করে।
তবে উদ্ধার হওয়া পিস্তলটির উৎস, সেটি রাখার কারণ এবং এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না,
সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। পুলিশি তদন্তের পরই ঘটনার প্রকৃত রহস্য সামনে আসতে পারে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।