BREAKING :
(1) দিল্লিতে স্কুলের মধ্যে রহস্যজনক ভাবে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর। শনিবার তাঁর মৃতদেহ উদ্ধার হয় কৃষ্ণ নগরের একটি স্কুল থেকে। (2) ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের খণ্ডযুদ্ধে উত্তাল হয়ে উঠল দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। (3) পিস্তলসহ যুবক আটক কলমচৌড়া থানার পুলিশের, বক্সনগরে চাঞ্চল্য

কুমারঘাট মহকুমার পেঁচারথল হাসপাতাল সংলগ্ন জঙ্গল থেকে উদ্ধার একদিনের নবজাতক পুত্রসন্তান।

কুমারঘাট মহকুমার পেঁচারথল হাসপাতাল সংলগ্ন জঙ্গল থেকে উদ্ধার একদিনের নবজাতক পুত্রসন্তান।

নিজস্ব প্রতিনিধি ,পেঁচারথল | ২৪ অক্টোবর : 

 কুমারঘাট মহকুমার পেঁচারথল হাসপাতাল সংলগ্ন জঙ্গল থেকে উদ্ধার একদিনের নবজাতক পুত্রসন্তান। শুক্রবার রাতে পেঁচারথল বাজারের দুর্গামন্ডপ সংলগ্ন সমীর দেবের বাড়ির পাশের

 জঙ্গলে শিশুটির কান্না শুনে এগিয়ে গিয়ে বাচ্চাটিকে দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ও দমকল বাহিনীর সহায়তায় শিশুটিকে উদ্ধার

করে নিয়ে যাওয়া হয় পেঁচারথল হাসপাতালে। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পেঁচারথল সহ গোটা কুমারঘাট মহকুমায়।

Must Read কৈলাসহরে আরএসএস-এর উদ্যোগে বিজয়া দশমী উৎসব ও অস্ত্র পূজা অনুষ্ঠিত কৈলাসহরে আরএসএস-এর উদ্যোগে বিজয়া দশমী উৎসব ও অস্ত্র পূজা অনুষ্ঠিত

এবিষয়ে হাসপাতালের চিকিৎসক জানান, পুলিশ ও দমকল বাহিনীর সহায়তায় স্থানীয়রা শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার পর প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার ব্যবস্থা করা হয়

 শিশুটির। এরপর শনিবার তাকে তুলে দেওয়া হয় ঊনকোটি জেলা শিশু সুরক্ষা ইউনিটের হাতে। বর্তমানে শিশুটি পুরোপুরি সুস্থ রয়েছে বলে জানান চিকিৎসক।


এদিকে, পেঁচারথল থানার পুলিশের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জেলা শিশু সুরক্ষা ইউনিট। আইনি প্রক্রিয়া মেনে শিশুটিকে নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান

 ইউনিটের লিগ্যাল কাম প্রফেশনাল অফিসার সাগরদ্বীপ মালাকার। শিশুটির মা-বাবার সন্ধান না পাওয়া পর্যন্ত তাদের তত্ত্বাবধানেই রাখা হবে তাকে।

Also Read বিজেপির শাসনকালে প্রথম দুর্গাপূজায় কলকাতায় মৃত্যু মিছিল ! কলঙ্কিত অধ্যায় রচিত হলো চোর বাগানে । বিজেপির শাসনকালে প্রথম দুর্গাপূজায় কলকাতায় মৃত্যু মিছিল ! কলঙ্কিত অধ্যায় রচিত হলো চোর বাগানে ।

পাশাপাশি, ঘটনাটি নিয়ে গুজব না ছড়ানোর এবং গুজবে কান না দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।  জন্মের পরই জঙ্গলে নবজাতক উদ্ধারের এই ঘটনা ঘিরে উঠছে নানা প্রশ্ন।

কারাই বা এই জঙ্গলে রেখে গেল শিশুটিকে? কারো অবৈধ সম্পর্কের ফলেই এই করুন পরিণতি নয়তো শিশুটির?

এনিয়েই এখন তৈরি হয়েছে কৌতূহল। তবে শিশুটির মা-বাবার পরিচয় ও ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। আপাতত জেলা শিশু সুরক্ষা ইউনিটের তত্ত্বাবধানে রয়েছে একরত্তি শিশুটি।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram