BREAKING :
(1) দিল্লিতে স্কুলের মধ্যে রহস্যজনক ভাবে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর। শনিবার তাঁর মৃতদেহ উদ্ধার হয় কৃষ্ণ নগরের একটি স্কুল থেকে। (2) ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের খণ্ডযুদ্ধে উত্তাল হয়ে উঠল দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। (3) পিস্তলসহ যুবক আটক কলমচৌড়া থানার পুলিশের, বক্সনগরে চাঞ্চল্য

কৈলাসহরে আরএসএস-এর উদ্যোগে বিজয়া দশমী উৎসব ও অস্ত্র পূজা অনুষ্ঠিত

কৈলাসহরে আরএসএস-এর উদ্যোগে বিজয়া দশমী উৎসব ও অস্ত্র পূজা অনুষ্ঠিত

 কৈলাসহর প্রতিনিধি ,শুভঙ্কর দাস | ২৫ অক্টোবর : 

কৈলাসহরের বিমল সিনহা কমপ্লেক্স মাঠে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উদ্যোগে উদযাপিত হলো বিজয়া দশমী উৎসব। এলাকা জুড়ে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে

বিশেষ উৎসাহ দেখা যায়।অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সকলে ভারত মাতার প্রতিকৃতির পাশাপাশি আরএসএস-এর প্রতিষ্ঠাতা ও আদর্শ পুরুষদের

 প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বিজয়া দশমীর ঐতিহ্য মেনে এদিন দা, লাঠি সহ বিভিন্ন ধারালো অস্ত্রের ওপর সিঁদুর ও ফুল দিয়ে

Must Read কুমারঘাট মহকুমার পেঁচারথল হাসপাতাল সংলগ্ন জঙ্গল থেকে উদ্ধার একদিনের নবজাতক পুত্রসন্তান। কুমারঘাট মহকুমার পেঁচারথল হাসপাতাল সংলগ্ন জঙ্গল থেকে উদ্ধার একদিনের নবজাতক পুত্রসন্তান।

শাস্ত্রীয় মতে পূজা প্রদান করা হয়। পূজার পাশাপাশি আয়োজিত আলোচনা সভায় উঠে আসে সনাতন ধর্ম ও সামাজিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরূপ দেব চৌধুরী এবং শ্রীরামপুর সূর্য মনি মেমোরিয়াল এইচএস স্কুলের অধ্যক্ষ অরিন্দম সরকার

 সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।স্থানীয় সর্বস্তরের মানুষের ব্যাপক অংশগ্রহণে সমগ্র কর্মসূচিটি সাফল্যমণ্ডিত হয়ে ওঠে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram