নিজস্ব প্রতিনিধি, উদয়পুর | ১৯ সেপ্টেম্বর :
ভাদ্র মাসের ভর দুপুরে গ্রামের পরিবেশে হঠাৎ করে চিৎকার চেঁচামেচি শুরু হয় গ্রাম বাসীদের মধ্যে।
জানা যায় উদয়পুর পূর্ব ধ্বজনগর পঞ্চায়েতের ১ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা সোমেন্দ্র দেবনাথের বাড়ির জঙ্গলে হলদি গাছের নিচে প্রায় ৩৫ কেজি ওজনের একটি
অজগর সাপ দেখতে পায় বাড়ির লোকজন। পরে চিৎকার শুরু করলে গ্রামবাসীরা দৌড়ে এসে এই ঘটনা দেখতে পেয়ে গ্রামের যুবকরা
অজগর সাপটিকে ধরে ফেলে। পরবর্তী সময় টেপানিয়া ফরেস্ট অফিস থেকে বন কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে অজগর সাপটিকে
একটি কালো ব্যাগের মধ্যে ঢুকিয়ে টেপানিয়ায় নিয়ে যায়। পরবর্তী সময় জানা যায় এই সাপটিকে সিপাহীজলা গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
কোন ধরনের ক্ষতি না করলেও সাপটি দীর্ঘদিন ধরে এই এলাকার মধ্যে ঘোরাফেরা করছে বলে অনুমান করছেন গ্রামবাসীরা।
শনিবার ভর দুপুরে অজগর সাপ উদ্ধার হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় গকুলপুর জুড়ে ।