নিজস্ব প্রতিনিধি , উদয়পুর | ২৮ অক্টোবর :
বৃহস্পতিবার বিকেলে জাতীয় পঞ্চায়েত পুরস্কার মাঠ যাচাই করণের জন্য দুইজনের একটি কেন্দ্রীয় দল পরিদর্শন করেন কাকড়াবন আর.ডি. ব্লকের অন্তর্গত কুশামারা গ্রাম পঞ্চায়েতে ।
এদিন কেন্দ্রীয় দলটি প্রথমে গ্রাম পঞ্চায়েতের কনফারেন্স হল ঘরে প্রশাসনিক বৈঠক করেন ব্লকের বিডিও থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান এবং বিধায়ক জিতেন্দ্র মজুমদার ,
জিলা সভাধিপতি দেবল দেবরায় সহ পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান। কেন্দ্রীয় দলটি দীর্ঘক্ষণ বৈঠক শেষে গোটা পঞ্চায়েত পরিদর্শন করেন। পাশাপাশি কুশামারা গ্রাম পঞ্চায়েতের
অধীন অমৃত সরোবর থেকে শুরু করে বাগান নার্সারি ও এলাকার বিভিন্ন অন্যান্য উন্নয়নমূলক কাজগুলি খতিয়ে দেখেন।
দীর্ঘ সাড়ে পাঁচ ঘণ্টার পরিদর্শন শেষে কুশামারা গ্রাম পঞ্চায়েত বেরিয়ে যান কেন্দ্রীয় দল। এই বিষয়ে গ্রাম প্রধান সামিন কবীর আমাদের সংবাদ প্রতিনিধিকে জানান ,
কেন্দ্রীয় দল তাদের কাজকর্মে ব্যাপক খুশি হয়েছেন এবং স্বচ্ছতা রয়েছে গোটা পঞ্চায়েতের মধ্যে। তারা আশাবাদী
আগামী দিনে জাতীয় পঞ্চায়েত পুরস্কার হিসেবে কুশামারা গ্রাম পঞ্চায়েত নির্বাচিত হবে বলে গ্রাম প্রধান আশা প্রকাশ করেছেন।