BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায়

পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায়

নিজস্ব প্রতিনিধি , বিলোনিয়া | 26 সেপ্টেম্বর :- 

পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায় । কথায় বলে, প্রচারেই প্রসার। কিন্তু দক্ষিণ ত্রিপুরা জেলা সমাজ শিক্ষা দপ্তর

 বোধহয় উল্টো পথে হাঁটতেই বেশি ভালোবাসে। তাই তো ৯ম রাষ্ট্রীয় পোষণ মাহ-২০২৬ এর জেলা-স্তরের শুভ সূচনা হলো নীরবে, নিভৃতে, সাংবাদিকদের চোখের আড়ালে। বিলোনিয়ার

 অগ্নিবীণা কমিউনিটি হলে ঘটা করে পালিত হলো অনুষ্ঠান। স্লোগান - "হামারি অঙ্গনওয়াড়ি, হামারি জিম্মেদারি"। মা ও শিশুর পুষ্টি, স্বাস্থ্য, মাতৃস্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ানোই লক্ষ্য।

Must Read আয়ুষ্মান ভারত প্রকল্পের অষ্টম বর্ষপূর্তি উদযাপন, কাকড়াবনে মেগা র‍্যালি ও সমাবেশ আয়ুষ্মান ভারত প্রকল্পের অষ্টম বর্ষপূর্তি উদযাপন, কাকড়াবনে মেগা র‍্যালি ও সমাবেশ

খুব ভালো কথা। কিন্তু সচেতনতা বাড়াবেন কাদের মধ্যে? যদি সেই খবরই মানুষের কাছে না পৌঁছয়, তবে পুষ্টি পাবে কে? মঞ্চের চার দেওয়াল? এখানেই রহস্য।

এত বড় একটি জনসচেতনতামূলক সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন না জেলার সাংবাদিকরা। যারা গ্রামে-গঞ্জে, অঙ্গনওয়াড়িতে খবর পৌঁছে দেওয়ার প্রধান সেতু, তাদেরকেই রাখা হলো ব্রাত্য

 করে। প্রশ্ন উঠছে, কেন এই লুকোচুরি? তবে কি প্রচারে অনীহা? নাকি এমন কিছু আছে যা ক্যামেরার ফ্ল্যাশের আলোয় আসুক, তা চায়নি দপ্তর? সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষার মতো

 জনস্বার্থ জড়িত দপ্তরের এমন আচরণে গুঞ্জন তো উঠবেই। সবার দায়িত্ব" বলে স্লোগান তুলে, সবার খবর বহনকারী সংবাদমাধ্যমকেই যদি দূরে ঠেলে দেওয়া হয়, তাহলে সেই স্লোগানের

Also Read শিলাছড়িতে পুলিশের সঙ্গে CRPF-এর টহল, ভোটের আগে কেন বাড়ছে তৎপরতা? শান্তিপূর্ণ নির্বাচন ঘিরে প্রশাসনের নজরদারি শিলাছড়িতে পুলিশের সঙ্গে CRPF-এর টহল, ভোটের আগে কেন বাড়ছে তৎপরতা? শান্তিপূর্ণ নির্বাচন ঘিরে প্রশাসনের নজরদারি

 সারবত্তা কোথায়? এ কেমন জিম্মেদারি, যেখানে জিম্মেদারদেরই ডাকা হয় না? এ বিষয়ে দক্ষিণ জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিকের কাছে এখন একটাই জিজ্ঞাসা -

 সাংবাদিকদের আমন্ত্রণ না জানানোর নেপথ্য কারণটা কী? ভুলবশত বাদ পড়া, নাকি সযত্নে এড়িয়ে যাওয়া?

 জনগণ জানতে চায়, পোষণ মাহের পুষ্টি কি তবে শুধু হলের ভিতরেই সীমাবদ্ধ থাকবে?

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram