BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

বকাফায় ভোট ঘিরে সকাল থেকেই উৎসাহ-উদ্দীপনা, বুথে বুথে দীর্ঘ লাইনের মাঝে কী ঘটল?

বকাফায় ভোট ঘিরে সকাল থেকেই উৎসাহ-উদ্দীপনা, বুথে বুথে দীর্ঘ লাইনের মাঝে কী ঘটল?

নিজস্ব প্রতিনিধি , বকাফা | ২৮ সেপ্টেম্বর :

উৎসবের আমেজে নির্ধারিত সময় সকাল ৭টা থেকেই শুরু হলো বকাফা ব্লকের ১৪টি ভিলেজে ভোটগ্রহণ পর্ব। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়ে।

 নারী-পুরুষ নির্বিশেষে ভোটারদের মধ্যে ভোটদানকে ঘিরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।সকালে নিজের পরিবারের সদস্যদের সঙ্গে ভোটকেন্দ্রে পৌঁছে ভোটাধিকার প্রয়োগ

 করেন ৩৬ শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং। তিনি স্ত্রী ও মায়ের সঙ্গে ভোটকেন্দ্রে এসে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন।

Must Read ভোটের মাঝেই মাতাবাড়িতে পরিস্থিতি উত্তপ্ত, আক্রান্ত জেলা পুলিশ সুপার! ঘটনাস্থল থেকে হাসপাতালে ছুটোছুটি ভোটের মাঝেই মাতাবাড়িতে পরিস্থিতি উত্তপ্ত, আক্রান্ত জেলা পুলিশ সুপার! ঘটনাস্থল থেকে হাসপাতালে ছুটোছুটি

অন্যদিকে, দেবিপুর ভিলেজের ৩ নম্বর বুথে ভোটাধিকার প্রয়োগ করেন এমডিসি কেনারাম রিয়াং। পাশাপাশি সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়

 দক্ষিণ জোনাল জোনাল জয়েন্ট চেয়ারম্যান হরেন্দ্র রিয়াংকেও। ভোটগ্রহণকে কেন্দ্র করে বিভিন্ন বুথে বিজেপি ও তিপ্রা মথার কর্মী-সমর্থকদের মধ্যেও সৌজন্যের ছবি ধরা পড়ে।

কোথাও কোথাও দুই দলের কর্মী-সমর্থকদের একে অপরের সঙ্গে কোলাকুলি করে সৌহার্দ্য বিনিময় করতে দেখা যায়। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও

 ভোটের দিনে পারস্পরিক সৌজন্যের এই ছবি বিশেষভাবে নজর কাড়ে। এদিকে বকাফা ব্লকের ১৪টি ভিলেজের দখল নিয়ে এনডিএ

Also Read জীতেন্দ্র চৌধুরীর ছবি ঘিরে ফেসবুকে কুরুচিকর পোস্ট, তীব্র প্রতিবাদে থানায় ছুটল উপজাতি যুব ফেডারেশন জীতেন্দ্র চৌধুরীর ছবি ঘিরে ফেসবুকে কুরুচিকর পোস্ট, তীব্র প্রতিবাদে থানায় ছুটল উপজাতি যুব ফেডারেশন

জোটের দুই শরিক দলের মধ্যেই আত্মবিশ্বাস রয়েছে। তবে চূড়ান্ত ফলাফল প্রকাশের পরই স্পষ্ট হবে ভোটারদের রায় কার পক্ষে গেছে।


 ভোটগ্রহণকে ঘিরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। একইসঙ্গে সকল ভোটারকে শান্তিপূর্ণ

পরিবেশে নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার আহ্বান জানান।
 সব মিলিয়ে, এখন পর্যন্ত বকাফা ব্লকের ১৪টি

 ভিলেজের ৪৬ টি পুলিং স্টেশনে নির্বিঘ্নে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram