BREAKING :
(1) আত্মঘাতী হলেন উত্তরপ্রদেশের মেরঠের বিজেপি নেতার পুত্র। মৃতের নাম প্রবালকুমার গুপ্ত। (2) দেশ জুড়ে ছড়িয়েছে ৭০ কোটি টাকারও বেশি মূল্যের ২০ টাকার জাল কয়েন! ৬ রাজ্যে চলছিল কারখানা, গ্রেফতার ৬ (3) বেপরোয়া গাড়ি, পিষে মৃত্যু মা ও ছেলের, জখম এক দম্পতিও | দুর্ঘটনাটি ঘটেছে গুজরাতের অহমদাবাদের নিকোল এলাকায়। (4) উপকূলে আছড়ে পড়ার পরে অন্ধ্রপ্রদেশে তাণ্ডব চালাল ঘূর্ণিঝড় ‘মুরাসু’।

স্বচ্ছ ভারত অভিযানের বার্তা কি অধরাই? সোনামুড়ার রাস্তার পাশে ডাস্টবিনের দুর্গন্ধে নাভিশ্বাস এলাকাবাসীর!

স্বচ্ছ ভারত অভিযানের বার্তা কি অধরাই? সোনামুড়ার রাস্তার পাশে ডাস্টবিনের দুর্গন্ধে নাভিশ্বাস এলাকাবাসীর!

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া | ৫ নভেম্বর :

স্বচ্ছ ভারত অভিযানের বার্তা অধরা! সোনামুড়ার ১১ নম্বর ওয়ার্ডে স্থায়ী ডাস্টবিনের দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন।

কেন্দ্রীয় সরকারের 'স্বচ্ছ ভারত অভিযান'-এর স্লোগান আজও যেন পুরোপুরি এসে পৌঁছয়নি সোনামুড়া নগর পঞ্চায়েত এলাকায়। একদিকে যখন দেশজুড়ে

 পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর জোর দেওয়া হচ্ছে, ঠিক তখনই সোনামুড়া নগর পঞ্চায়েতের ১১ নম্বর ওয়ার্ডে মূল রাস্তার পাশের একটি স্থায়ী খোলা ডাস্টবিন

Must Read মোমবাতির বিক্রির চাহিদা বাড়তেই ব্যস্ততা তুঙ্গে মোমবাতি তৈরীতে বিভিন্ন কারখানার শ্রমিকদের। মোমবাতির বিক্রির চাহিদা বাড়তেই ব্যস্ততা তুঙ্গে মোমবাতি তৈরীতে বিভিন্ন কারখানার শ্রমিকদের।

 চরম অব্যবস্থার নজির হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় প্রশাসনকে বারবার জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ তুলেছে ক্ষুব্ধ এলাকাবাসী।


স্থানীয় সূত্রে জানা গেছে, ১১ নম্বর ওয়ার্ডের মূল রাস্তার পাশেই রয়েছে বহু পুরনো এই ডাস্টবিনটি। স্থানীয় বাজার থেকে শুরু করে বিভিন্ন হোটেলের পচা খাবার এবং বাজারের বিভিন্ন নোংরা-

আবর্জনা এখানে এনে ফেলা হয়। এর ফলে এলাকার পরিবেশ সবসময়ই অত্যন্ত অস্বাস্থ্যকর ও দূষিত হয়ে থাকে।

 দুর্গন্ধে টেকা দায় হওয়ায় এই রাস্তা দিয়ে যাতায়াতকারী সাধারণ মানুষকে হাত দিয়ে নাক চেপে চলাচল করতে হয়।

Also Read গোয়ালঘর থেকে রাতের অন্ধকারে এক গাভী ও  বাছুর চুরির অভিযোগ উঠল। গোয়ালঘর থেকে রাতের অন্ধকারে এক গাভী ও বাছুর চুরির অভিযোগ উঠল।


সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এই আবর্জনার স্তূপের ঠিক পাশেই রয়েছে স্থানীয় দুটি বড় ধর্মীয় প্রতিষ্ঠান। প্রতিদিন এই পথে বহু পুণ্যার্থী ও সাধারণ মানুষ যাতায়াত করেন।

কিন্তু ডাস্টবিনের এই বেহাল দশার কারণে চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাঁদের।এলাকাবাসীর অভিযোগ, নগর পঞ্চায়েত কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট এলাকার কমিশনারকে বহুবার

এই সমস্যার কথা জানানো হয়েছে। ডাস্টবিনটিকে এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য লিখিত ও মৌখিক আবেদন জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে

 কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি, নিয়মিত ডাস্টবিনের ময়লা পরিষ্কার করার প্রয়োজনও মনে করছে না নগর প্রশাসন।


দিনের পর দিন এই অব্যবস্থার ফলে প্রচন্ড অসুবিধার মধ্যে দিনযাপন করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পথচলতি সাধারণ মানুষকেও।

অবিলম্বে এই ডাস্টবিনটি এখান থেকে  অপসারণ করা না হলে আগামী দিনে আরও বড় কোনো স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা

 করছেন সচেতন নাগরিকরা। এখন দেখার বিষয়, সংবাদমাধ্যমে এই খবর প্রকাশের পর সোনামুড়া নগর পঞ্চায়েত প্রশাসন

ঘুম ভাঙিয়ে দ্রুত কোনো পদক্ষেপ গ্রহণ করে কি না।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram