নিজস্ব প্রতিনিধি, আগরতলা | ২০ নভেম্বর :
বর্তমানে মোবাইল হারানো এবং চুরি যাওয়ার ঘটনা নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মোবাইল ফোন প্রতিমুহূর্তে সাধারন মানুষের জীবনে প্রতিটা সময় জড়িয়ে রয়েছে।
ত্রিপুরার আগরতলা শহর এলাকায় ২৫ টি মোবাইল ফোন কখনো চুরি আবার কখনো হারিয়ে গিয়েছে। কিন্তু সবগুলি মোবাইল ফোন ত্রিপুরার বাইরে
বিভিন্ন রাজ্যে ব্যবহার করা করা চলছে বলে জানা যায় পুলিশ সূত্রে । মোবাইল ফোনের প্রকৃত মালিকরা থানায় মোবাইল ফোন হারিয়ে
যাওয়া এবং চুরি হওয়ার ঘটনা লিখিতভাবে লিপিবদ্ধ করে। পুলিশ শুরু করে গোটা ঘটনার তদন্ত। অবশেষে এয়ারপোর্ট থানা এলাকা
থেকে হারিয়ে যাওয়া ২৫ টি মোবাইল ফোন প্রযুক্তির ব্যবহার করে আসাম , বিহার সহ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করে ।
বর্তমানে মোবাইল ফোনের প্রকৃত মালিকদের হাতে এয়ারপোর্ট থানার পুলিশ সমস্ত মোবাইল ফোন তুলে দেন।
ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার নমিত পাঠক , SDPO সুব্রত বর্মন , ওসি নারু গোপাল দেব সহ প্রমূখ।
মোবাইল ফোন হাতে পেয়ে খুবই খুশি হয়েছেন মোবাইল মালিকরা।