অমরপুর প্রতিনিধি :-
অমরপুর থানার নাকের ডগায় পরপর চুরি! শীতঘুমে অমরপুর পুলিশ? উঠছে প্রশ্ন!
অমরপুর থানার মাত্র ৩০ মিটার দূরত্বে পরপর দু’বার চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা যায়, গত এক সপ্তাহ আগে অমরপুর মহকুমা শাসকের কেন্টিনে দরজা ভেঙে ঢুকে চোরের দল ৩টি গ্যাস সিলিন্ডার নিয়ে চম্পট দেয়। পরবর্তী সময় পুলিশ কে
জানানো পুলিশ শুধুমাত্র একটি মামলা হাতে নিয়েই ক্ষান্ত থাকেন। চুর ধরা তো দূরের কথা উল্টো যেন পুলিশকে চেলেঞ্জে দিচ্ছে চুরের দল।
ফের রবিবার রাতে চোরের দল হানা দেয় মহকুমা শাসক অফিসের কেন্টিনে। দরজা ভেঙে দোকানে প্রবেশ করে বিভিন্ন সামগ্রী নিয়ে যায় বলে অভিযোগ।
এদিকে এই কেন্টিনের একদিকে রয়েছে অমরপুর বিরগঞ্জ থানা অন্য পাশে রয়েছে কোর্ট পুলিশের বারাক।
চারিদিকে পুলিশের পাহারার মধ্যেও কিভাবে এই ধরনের সাংঘঠিত করছে চুরের দল।
থানার এত কাছে পরপর চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই উঠছে একাধিক প্রশ্ন—
পুলিশের নজরদারি কোথায়? থানার এত কাছে কীভাবে বারবার চুরি হচ্ছে? সাধারণ মানুষের নিরাপত্তা কতটা নিশ্চিত? চোরের দলকে দ্রুত শনাক্ত করে গ্রেফতার এবং
চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি উঠছে এলাকায়।