BREAKING :
(1) অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে পঞ্চায়েত অফিসে তালা বিজেপি মহিলা মোর্চার কর্মীদের! নদিয়ায় কৃষ্ণগঞ্জ, হুগলির পোলবায় বিক্ষোভ দেখালেন মহিলারা। (2) রামমন্দিরের প্রণামী ১০৫ বার চুরি হতে দেখা গিয়েছে! জড়িত সকলেই চিহ্নিত, চার্জশিট জমা শীঘ্রই, সুপ্রিম কোর্টে বলল সিট (3) ভারত-বাংলাদেশ যৌথ টাস্ক ফোর্স গড়তে আলোচনা! কূটনৈতিক টানাপড়েনের মাঝে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে উদ্যোগী দুই দেশ

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, মা-বাবাকে মারধর ৪৮ ঘণ্টা পরও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন?

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, মা-বাবাকে মারধর ৪৮ ঘণ্টা পরও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন?

নিজস্ব প্রতিনিধি, খোয়াই |  ২৫ সেপ্টেম্বর :


নাবালিকাকে শ্লীলতাহানি এবং তাকে রক্ষা করতে গিয়ে তার মা-বাবাকে মারধরের অভিযোগ উঠেছে চার ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে খোয়াই মহিলা থানায়

লিখিত অভিযোগ দায়ের করা হলেও অভিযোগের প্রায় ৪৮ ঘণ্টা পরেও অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ—এমনই অভিযোগ করেছেন নাবালিকার পরিবার।

ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।অভিযোগের ভিত্তিতে পূর্ব রামচন্দ্রঘাট নামাপাড়া এলাকার শ্রীকান্ত ঋষিদাস, উত্তম ঋষিদাস, রাখাল ঋষিদাস এবং মান্তু ঋষিদাসের

Must Read আগরতলা লেইক চৌহমুনী সংলগ্ন এলাকায় গাড়িটির মধ্যে তল্লাশি করে গাঁজা সহ একটি গাড়িকে আটক আগরতলা লেইক চৌহমুনী সংলগ্ন এলাকায় গাড়িটির মধ্যে তল্লাশি করে গাঁজা সহ একটি গাড়িকে আটক

 বিরুদ্ধে মামলা রুজু হয়েছে বলে জানা গেছে। তাঁদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩-এর ৩৩৩, ৭৪, ৭৬, ১১৫(২), ৩(৫) ধারা এবং POCSO Act, 2012-এর ৮ নম্বর ধারা প্রয়োগ করা

 হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।অভিযোগ অনুযায়ী, গত ২২ সেপ্টেম্বর চার অভিযুক্ত নাবালিকার বাড়িতে বলপূর্বক প্রবেশ করেন।

সেখানে নাবালিকার সঙ্গে অসভ্য আচরণ করার অভিযোগ ওঠে। বিষয়টি দেখে নাবালিকার মা-বাবা বাধা দিতে গেলে তাঁদের উপর চার অভিযুক্ত বেধড়ক মারধর চালান বলেও অভিযোগ।

 একই সঙ্গে নাবালিকার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।
ঘটনার পর নাবালিকার মা-বাবা গত ২৩ সেপ্টেম্বর খোয়াই মহিলা থানায় লিখিত অভিযোগ

Also Read টেপানিয়া ছড়ার বাজারে দিনদুপুরে চুরি! তালা ভেঙে গৃহবধূর ২ লক্ষ টাকা ও স্বর্ণালংকার উধাও! টেপানিয়া ছড়ার বাজারে দিনদুপুরে চুরি! তালা ভেঙে গৃহবধূর ২ লক্ষ টাকা ও স্বর্ণালংকার উধাও!

 দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ধারায় মামলা গ্রহণ করা হলেও, অভিযোগ দায়েরের ৪৮ ঘণ্টা অতিক্রান্ত হওয়ার

 পরও অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ দেখা দিয়েছে পরিবারের মধ্যে। নাবালিকার পরিবারের দাবি, গুরুতর অভিযোগের পরও অভিযুক্তরা বাইরে থাকায়

 তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং নাবালিকা ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।


তবে পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে তদন্তের অগ্রগতি, অভিযুক্তদের গ্রেফতার না করার কারণ কিংবা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত বক্তব্য

এখনও জানা যায়নি। অভিযোগের সত্যতা তদন্তের পরই স্পষ্ট হবে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram