নিজস্ব প্রতিনিধি , উদয়পুর | ২৮ অক্টোবর :
উদয়পুরের স্বাস্থ্য সেবায় আরও তিনটি পালক যুক্ত হয়েছে বুধবার সকাল দশটায় । এদিন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে ১৮৯ কোটি টাকার
তিনটি স্বাস্থ্য প্রকল্পের শিলান্যাস সম্পূন্ন হয়েছে । এদিন উদয়পুর ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালের সম্প্রসারণ , গোমতী জেলা হাসপাতালের সম্প্রসারণ এবং
ব্লক পাবলিক ইউনিট স্থাপনের শিলান্যাস করা হয়। ধর্মীয় রীতিনীতি মেনে যজ্ঞে আহুতি ও ভিত্তি স্পষ্ট স্থাপনের মধ্য দিয়ে স্বাস্থ্যমন্ত্রী ডঃ মানিক সাহা তিনটি প্রকল্পের শুভ সূচনা করেন।
ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, গোমতি জিলা সভাধিপতি দেবল দেবরায়, পৌর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার , মহকুমা শাসক ত্রিদিব সরকার , জেলাশাসক রিঙ্কু লাঠের ও
জেলা পুলিশ সুপার অনির্বাণ দাস এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কমল রিয়াং সহ প্রমূখ । এইদিন স্বাস্থ্যমন্ত্রী শ্রী সাহা জনতার উদ্দেশ্যে ভাষণ রাখতে গিয়ে বলেন ,
রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আমুল পরিবর্তন করেছেন গোটা রাজ্যজুড়ে। সেইসাথে উদয়পুর ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালকেও এবার সাজিয়ে
তোলা হচ্ছে নতুন দালান বাড়ি নির্মাণের মধ্য দিয়ে। তৎকালীন বিগত সরকার উদয়পুরের স্বাস্থ্য পরিষেবাকে একেবারে তলানিতে নিয়ে যায় ।
অবৈজ্ঞানিকভাবে টেপানিয়া জেলা হাসপাতালকে রাজনীতির কারণে তৈরি করা হয়েছে তৎকালীন সময়। এই নিয়ে নাম না করে বিগত বাম সরকারকে
তীব্র আক্রমণ শানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী শ্রী সাহা, বিরোধীদের বিভিন্ন রাজনীতির ভাষা নিয়ে তীব্র আক্রমণ
শানিয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে কে। এদিন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ড: মানিক সাহার হাত
ধরে ১৮৯ কোটি টাকার তিনটি স্বাস্থ্য প্রকল্পের শিলান্যাস হওয়ার ফলে ব্যাপক খুশি উদয়পুরবাসী।