BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

ভারত-বাংলাদেশ সীমান্তে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, পাচারকারীদের খোঁজে তৎপর ধর্মনগর থানার পুলিশ।

ভারত-বাংলাদেশ সীমান্তে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, পাচারকারীদের খোঁজে তৎপর ধর্মনগর থানার পুলিশ।

চুরাইবাড়ি প্রতিনিধি :


উত্তর ত্রিপুরার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ফের বড়সড় মাদক উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 শনিবার সকালে ধর্মনগর থানাধীন রাঘনা আন্তর্জাতিক চেকপোস্ট সংলগ্ন সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিএসএফ ও পুলিশ।

জানা গেছে, সকালে সীমান্তে দায়িত্ব পালনরত বিএসএফ জওয়ানরা কাঁটাতারের কাছে সন্দেহজনকভাবে রাখা কয়েকটি প্যাকেট দেখতে পান। বিষয়টি সঙ্গে সঙ্গে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে বিএসএফ ও পুলিশের যৌথ অভিযানে ওই প্যাকেটগুলি তল্লাশি করা হয়।

Must Read নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, মা-বাবাকে মারধর ৪৮ ঘণ্টা পরও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন? নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, মা-বাবাকে মারধর ৪৮ ঘণ্টা পরও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন?

পরে সেখান থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য ধর্মনগর থানার হাতে তুলে দেওয়া হয়।

এ বিষয়ে ধর্মনগরের ডিএসপি ধ্রুবজ্যোতি সিনহা জানান, কাঁটাতারের ভেতরে রাখা মোট ৪৮টি প্যাকেট থেকে ৯ হাজার ৪২৭টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

 উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় অর্ধকোটি টাকা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

ঘটনার পর ধর্মনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে একটি মামলা রুজু করা হয়েছে। ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

Also Read আগরতলা লেইক চৌহমুনী সংলগ্ন এলাকায় গাড়িটির মধ্যে তল্লাশি করে গাঁজা সহ একটি গাড়িকে আটক আগরতলা লেইক চৌহমুনী সংলগ্ন এলাকায় গাড়িটির মধ্যে তল্লাশি করে গাঁজা সহ একটি গাড়িকে আটক

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, উদ্ধার হওয়া ইয়াবার চালানটি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে সীমান্তবর্তী এলাকায় মজুত করে রেখেছিল মাদক পাচারকারীরা।

সীমান্ত এলাকায় বারবার বিপুল পরিমাণ মাদক উদ্ধার হওয়ায় আন্তর্জাতিক মাদক পাচার চক্রের সক্রিয়তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

তদন্তের মাধ্যমে এই চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ ও বিএসএফ যৌথভাবে কাজ করছে।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং মাদক পাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram