BREAKING :
(1) হিমাচলে দুর্ঘটনা, প্যারাগ্লাইডিং করতে গিয়ে মাঝ-আকাশ থেকে পড়ে মৃত্যু হল গ্রেটার নয়ডার পর্যটকের (2) ‘সাংবাদিকদের সঙ্গে কথা বলেন না কেন?’ মোদীকে প্রশ্ন করা নরওয়ের সেই সাংবাদিকের ভিসা বিনা ব্যাখ্যায় বাতিল করল দিল্লি (3) ফের প্রশ্নের মুখে দিল্লিতে নারীদের নিরাপত্তা! দুই যুবকের হাতে নিগৃহীতা ফুলবিক্রেতা তরুণী, ক্রুদ্ধ দেশবাসী (4) আবার বোমা হামলার হুমকি অমিতাভ বচ্চনের বাড়িতে! মুম্বইয়ের জুহুতে অভিনেতার বাংলো ‘জলসা’র নাম উল্লেখ করে হুমকি ইমেল পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে।

তেলিয়ামুড়া থানার ফেন্সিডিল কাণ্ডে চার পুলিশ অফিসার গ্রেপ্তার, খোয়াই আদালতে হাজিরা

তেলিয়ামুড়া থানার ফেন্সিডিল কাণ্ডে চার পুলিশ অফিসার গ্রেপ্তার, খোয়াই আদালতে হাজিরা

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ*-


         তেলিয়ামুড়া থানার বহুল আলোচিত ফেন্সিডিল কাণ্ডে এবার গ্রেপ্তার হলেন থানার সেকেন্ড ওসি ইন্সপেক্টর অজিত দেববর্মা,

 এস.আই রাজেন্দ্র রিয়াং, ওমেন এস.আই শম্পা দাস এবং স্পেশাল ব্রাঞ্চ তেলিয়ামুড়া ইউনিটের আই.সি এ.এস.আই শচীন্দ্র দেববর্মা।

রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকরের নির্দেশে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।  
     গ্রেপ্তার কৃত চারজন'কে সোমবারই খোয়াই জেলা আদালতে হাজির করেছে ক্রাইম ব্রাঞ্চ।

Must Read ঘরে দেড় বছরের সন্তান, তার আগেই মায়ের রহস্যজনক মৃত্যু! ইভাকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে, থানায় ৬ জনের নামে মামলা! ঘরে দেড় বছরের সন্তান, তার আগেই মায়ের রহস্যজনক মৃত্যু! ইভাকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে, থানায় ৬ জনের নামে মামলা!

তদন্তের দায়িত্বে রয়েছেন ডি.এস.পি পৌষধন রূপিনী, ইন্সপেক্টর রঘুলাল এর মধ্যে ওমেন এস.আই শম্পা দাস এবং এ.এস.আই শচীন্দ্র দেববর্মা'কে তেলিয়ামুড়া থানার পুলিশ মেডিকেল চেকআপ শেষে আদালতে তোলা হয়েছে।

অন্যদিকে সেকেন্ড ওসি অজিত দেববর্মা এবং এস.আই রাজেন্দ্র রিয়াং'কে  গত ২৩'শে মে তেলিয়ামুড়া থানা থেকে ক্লোজ করে

খোয়াই পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়, তাদের'কে সেখান থেকেই খোয়াই জেলা আদালতে হাজির করা হয়েছে রিমান্ডের আবেদন জানিয়ে।  


     এই মামলায় তেলিয়ামুড়া থানায় 305, 306, 316(5), 61 of BNS এবং 21(c) ধারায় মামলা রুজু করা হয়েছে।  

Also Read দীপাবলির আগে মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পুলিশের! ব্রাউন সুগার-সহ গ্রেফতার বানারহাটের ২৭ বছরের যুবক, উদ্ধার ১৬.৯২ গ্রাম মাদক। দীপাবলির আগে মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পুলিশের! ব্রাউন সুগার-সহ গ্রেফতার বানারহাটের ২৭ বছরের যুবক, উদ্ধার ১৬.৯২ গ্রাম মাদক।


     এই ঘটনায় পুলিশের অভ্যন্তরীণ যোগসাজশের অভিযোগ সামনে আসায় রাজ্য পুলিশের তরফে কঠোর তদন্ত শুরু হয়েছে।  


     এখন দেখার বিষয় অভিযুক্তদের বিরুদ্ধে আদালত কি রায় কার্যকর করে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram