BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

৫ লক্ষ টাকা এবং ৪ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দিল চোরের দল।

৫ লক্ষ টাকা এবং ৪ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দিল চোরের দল।

​নিজস্ব প্রতিনিধি, উদয়পুর:


দিনের আলোয় ফের দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো উদয়পুর মহকুমার চন্দ্রপুর ইন্দ্র নগর গ্রাম পঞ্চায়েত এলাকায়।

 চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংক থেকে তুলে রাখা নগদ ৫ লক্ষ টাকা এবং ৪ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দিল চোরের দল। ঘটনার খবর পেয়েও পুলিশ দেরিতে পৌঁছানোয় স্থানীয় মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চন্দ্রপুর ইন্দ্র নগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা প্রদীপ বণিক গত বৃহস্পতিবার দুপুরে বিলোনিয়া মহকুমায় তাঁর মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। 

Must Read নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, মা-বাবাকে মারধর ৪৮ ঘণ্টা পরও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন? নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, মা-বাবাকে মারধর ৪৮ ঘণ্টা পরও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন?

বাড়ি ফাঁকা থাকার এই সুযোগটিকে পুরোপুরি কাজে লাগায় চোরেরা। শুক্রবার দুপুরে প্রদীপ বাবু বাড়ি ফিরে এসে দেখেন তাঁর বসত ঘরের দরজার তালা ভাঙা অবস্থায় রয়েছে।

ভেতরে ঢুকে তিনি স্তম্ভিত হয়ে যান। ঘরের সমস্ত জিনিসপত্র তছনছ করে চোরের দল একটি পুরনো সুটকেসে রাখা নগদ ৫ লক্ষ টাকা এবং চার ভরি ওজনের সোনার গহনা নিয়ে চম্পট দিয়েছে।

 চুরির বিষয়টি টের পাওয়ার পরপরই উদয়পুরের রাধাকিশোরপুর থানায় খবর দেওয়া হয়।কিন্তু ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনার খবর পাওয়ার পরও পুলিশ প্রায় এক ঘণ্টা দেরিতে ঘটনাস্থলে পৌঁছায়।

 পুলিশের এই ঢিলেঢালা ও উদাসীন ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

Also Read আগরতলা লেইক চৌহমুনী সংলগ্ন এলাকায় গাড়িটির মধ্যে তল্লাশি করে গাঁজা সহ একটি গাড়িকে আটক আগরতলা লেইক চৌহমুনী সংলগ্ন এলাকায় গাড়িটির মধ্যে তল্লাশি করে গাঁজা সহ একটি গাড়িকে আটক


​বর্তমানে রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

তবে চুরির ঘটনা ঘটে যাওয়ার বেশ কিছু সময় পার হয়ে গেলেও এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে বা চুরি যাওয়া মালপত্র উদ্ধার করতে পারেনি। এই ঘটনায় গোটা এলাকায় একপ্রকার চোর-আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram