BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

যাত্রাপুরে যৌথ অভিযানে উদ্ধার ৯৭৯ কেজি গাঁজা, মাদক পাচার চক্রে বড় ধাক্কা।

যাত্রাপুরে যৌথ অভিযানে উদ্ধার ৯৭৯ কেজি গাঁজা, মাদক পাচার চক্রে বড় ধাক্কা।

বক্সনগর প্রতিনিধি :-

মাদক বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ, গোয়েন্দা বিভাগ এবং এসটিএফ-এর যৌথ বাহিনী।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে যাত্রাপুর থানাধীন লেদ্রাবাড়ি ও কালিখলা এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে।


পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দফায় দফায় অভিযান চালানো হয়।

Must Read নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, মা-বাবাকে মারধর ৪৮ ঘণ্টা পরও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন? নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, মা-বাবাকে মারধর ৪৮ ঘণ্টা পরও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন?

অভিযানের সময় বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ২৭টি ড্রাম এবং ২টি বস্তার ভেতর থেকে মোট ৯৭৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।


উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

মাদকদ্রব্যগুলো কোথা থেকে আনা হয়েছিল এবং কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।


পুলিশের মতে, এই অভিযানের ফলে এলাকায় সক্রিয় মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড় ধাক্কা লাগবে। পাশাপাশি ভবিষ্যতেও মাদক বিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Also Read আগরতলা লেইক চৌহমুনী সংলগ্ন এলাকায় গাড়িটির মধ্যে তল্লাশি করে গাঁজা সহ একটি গাড়িকে আটক আগরতলা লেইক চৌহমুনী সংলগ্ন এলাকায় গাড়িটির মধ্যে তল্লাশি করে গাঁজা সহ একটি গাড়িকে আটক


এলাকাবাসীর দাবি, সীমান্তবর্তী অঞ্চলে মাদক পাচার রোধে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হলে যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করা সম্ভব হবে।

যৌথ বাহিনীর এই সফল অভিযানে সাধারণ মানুষের মধ্যেও স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়েছে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram