BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

স্কুল বন্ধ থাকতেই ‘স্মার্ট’ চোরদের নিশানা, উদয়পুরে চাঞ্চল্যকর ঘটনা!

স্কুল বন্ধ থাকতেই ‘স্মার্ট’ চোরদের নিশানা, উদয়পুরে চাঞ্চল্যকর ঘটনা!

উদয়পুর প্রতিনিধি : 

 

বিজেপি শাসিত ত্রিপুরায় চুরি ,হামলা ও ভাঙচুর প্রতিনিয়ত চলছে।

এবার সরকারি বিদ্যালয়ে ভাঙচুর ও হামলা করে চুরির ঘটনা সংঘটিত করলো চোরের দল ।‌

Must Read নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, মা-বাবাকে মারধর ৪৮ ঘণ্টা পরও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন? নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, মা-বাবাকে মারধর ৪৮ ঘণ্টা পরও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন?

 ঘটনা উদয়পুর জামজুরি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। বর্তমানে চলছে বিদ্যালয় গ্রীষ্মকালীন ছুটি।

 সেই ছুটিকে কাজে লাগিয়ে এবার স্মার্ট চোরের দল রাতের অন্ধকারে বিদ্যালয়ে প্রবেশ করে প্রধান শিক্ষকের কক্ষ থেকে শুরু করে বিদ্যালয়ের অন্যান্য শ্রেণীকক্ষ থেকে তিনটি কম্পিউটার চুরি করে চোরের দল।

সেই সাথে ভাঙচুর করা হয় বিভিন্ন আলমারি। যেভাবে বিদ্যালয়ের লোহার দরজা ভেঙে চোরের দল বিদ্যালয়ে প্রবেশ করেছে তা রীতিমত অবাক করার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

 বিদ্যালয়ের মিড ডে মিলের ঘর থেকে নিয়ে আসা বটি দা দিয়ে আলমারি ভেঙে ফেলা হয়। এই ঘটনা বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দীপক পাল এই ঘটনাটি লক্ষ্য করেন।

Also Read আগরতলা লেইক চৌহমুনী সংলগ্ন এলাকায় গাড়িটির মধ্যে তল্লাশি করে গাঁজা সহ একটি গাড়িকে আটক আগরতলা লেইক চৌহমুনী সংলগ্ন এলাকায় গাড়িটির মধ্যে তল্লাশি করে গাঁজা সহ একটি গাড়িকে আটক

সাথে সাথে বিদ্যালয়ের এসএমসি কমিটির চেয়ারম্যান থেকে শুরু করে এলাকার অভিভাবকদের কে চুরির ঘটনাটি অবহিত করা হয়।

পরে কাকরাবন থানায় একটি অভিযোগ জানানো হয় বিদ্যালয়ের তরফ থেকে।

 কিন্তু গত ছয় মাসে দেখা গিয়েছে কাঁকড়াবন থানার অধীন বিভিন্ন চুরির ঘটনা থেকে শুরু করে রাজনৈতিকভাবে ছোটখাটো ঘটনা ঘটে থাকলেও কোন ঘটনার সুষ্ঠু তদন্ত করতে পারেনি থানার পুলিশ ।

 এখন দেখার ত্রিপুরার সরকারি বিদ্যালয়ে চুরির ঘটনা কতটুকু সুষ্ঠু তদন্ত করতে পারে ?

সেদিকে তাকিয়ে আছে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক থেকে শুরু করে গোটা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ।‌

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram