BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

বিধায়কের গাড়ি ভাঙচুর: উদয়পুর থেকে গ্রেপ্তার তিপ্রা মথার ৩ কর্মী

বিধায়কের গাড়ি ভাঙচুর: উদয়পুর থেকে গ্রেপ্তার তিপ্রা মথার ৩ কর্মী

নিজস্ব প্রতিনিধি , উদয়পুর

 পাহাড়ে এডিসি নির্বাচনের উত্তাপের মধ্যেই শাসকদলের বিধায়কের গাড়ি আক্রমণের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করল পুলিশ।

ধৃতরা সকলেই তিপ্রা মথা দলের সমর্থক বলে জানা গেছে। সোমবার সকালে উদয়পুরের কয়লার মাঠ এলাকা থেকে তাদের জালে তোলে পুলিশ।

বিবরণ অনুযায়ী, এডিসি নির্বাচনের দিন সকাল ১১টা নাগাদ তুলামুড়া এলাকায় শাসকদলের বিধায়ক অভিষেক দেবরায়ের গাড়ি লক্ষ্য করে অতর্কিত হামলা চালানোর অভিযোগ ওঠে।

Must Read নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, মা-বাবাকে মারধর ৪৮ ঘণ্টা পরও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন? নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, মা-বাবাকে মারধর ৪৮ ঘণ্টা পরও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন?

 অভিযোগের আঙুল ওঠে তিপ্রা মথা সমর্থিত কর্মীদের দিকে। হামলায় বিধায়কের গাড়িটি মারাত্মকভাবে ভাঙচুর করা হয়, যা কেন্দ্র করে মুহূর্তের মধ্যে গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এই ঘটনায় বিধায়কের গাড়ি চালক সরাসরি মথা কর্মীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

 পুলিশ ঘটনার গুরুত্ব বিবেচনা করে তদন্তে নামে। দীর্ঘ তল্লাশির পর সোমবার সকালে উদয়পুর কয়লার মাঠ এলাকা থেকে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

ধৃতরা হলেন:বিবেকানন্দ দেববর্মা, মনি সাধন জমাতিয়া, ​নারায়ণ জমাতিয়া । উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক (SDPO) দেবাঞ্জলি রায় সংবাদমাধ্যমকে জানান,

Also Read আগরতলা লেইক চৌহমুনী সংলগ্ন এলাকায় গাড়িটির মধ্যে তল্লাশি করে গাঁজা সহ একটি গাড়িকে আটক আগরতলা লেইক চৌহমুনী সংলগ্ন এলাকায় গাড়িটির মধ্যে তল্লাশি করে গাঁজা সহ একটি গাড়িকে আটক

 ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করা হয়েছে (মামলা নম্বর: ২৩/ ২০২৬)।

 সোমবারই তাদের রাধাকিশোরপুর থানা থেকে উদয়পুর জেলা দায়রা আদালতে সোপর্দ করা হয়েছে। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন।

 

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram