BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

রাতের অন্ধকারে ফাঁকা বাড়িতে চোরের হানা, সকালে সামনে এল চাঞ্চল্যকর ঘটনা

রাতের অন্ধকারে ফাঁকা বাড়িতে চোরের হানা, সকালে সামনে এল চাঞ্চল্যকর ঘটনা

নিজস্ব প্রতিনিধি, কলমচৌড়া : 

কলমচৌড়া থানাধীন বক্সনগর গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ড এলাকায় এক বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

বুধবার রাতে বাড়ির মালিক এরশাদুর রহমান ও তার পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার

 সুযোগে চোরের দল বাড়িতে ঢুকে নগদ ৬৫ হাজার টাকা এবং প্রায় দেড় ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ।

Must Read নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, মা-বাবাকে মারধর ৪৮ ঘণ্টা পরও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন? নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, মা-বাবাকে মারধর ৪৮ ঘণ্টা পরও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন?


বাড়ির মালিক এরশাদুর রহমান জানান,বাড়ির পুরোনো জানালা দিয়ে চোরেরা ঘরে প্রবেশ করে। এরপর ঘরে থাকা সেল্ফ-হেল্প গ্রুপের ৫০ হাজার টাকা সহ,তার ব্যক্তিগত ১৫ হাজার টাকা

 এবং কিছু স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দেয়।চুরির ঘটনায় স্থানীয় এক প্রতিবেশীর প্রতি সন্দেহ রয়েছে বলে জানান বাড়ির মালিক।

তবে তদন্তের স্বার্থে ওই ব্যক্তির নাম প্রকাশ করতে অনিচ্ছা প্রকাশ করেছেন তিনি।

ঘটনার পর বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ কলমচৌড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Also Read আগরতলা লেইক চৌহমুনী সংলগ্ন এলাকায় গাড়িটির মধ্যে তল্লাশি করে গাঁজা সহ একটি গাড়িকে আটক আগরতলা লেইক চৌহমুনী সংলগ্ন এলাকায় গাড়িটির মধ্যে তল্লাশি করে গাঁজা সহ একটি গাড়িকে আটক
Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram