BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

পুলিশের নাকের ডগায় চুরি, বিলোনিয়ায় ব্যবসায়ীদের মধ্যে তীব্র উদ্বেগ!

পুলিশের নাকের ডগায় চুরি, বিলোনিয়ায় ব্যবসায়ীদের মধ্যে তীব্র উদ্বেগ!

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া : 

থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে দুটি দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা বিলোনিয়া থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে দুটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরে।

একটি সেলাই দোকান এবং একটি হোমিওপ্যাথি ওষুধের দোকানে চুরি হয়েছে। ঘটনায় ব্যবসায়ী মহলে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।


বৃহস্পতিবার সকালে হোমিওপ্যাথি ওষুধের দোকানের মালিক সঞ্জয় চক্রবর্তী দোকান খুলতে এসে পাশের সেলাই দোকানের দরজা খোলা এবং মেঝেতে তালা পড়ে থাকতে দেখে সন্দেহ করেন। সঙ্গে সঙ্গে তিনি সেলাই দোকানের মালিক সুলেখা দেবকে খবর দেন।

Must Read নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, মা-বাবাকে মারধর ৪৮ ঘণ্টা পরও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন? নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, মা-বাবাকে মারধর ৪৮ ঘণ্টা পরও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন?


সুলেখা দেব দোকানে এসে দেখেন, দোকানের মাঝখানের পার্টিশনের টিনের বেড়া কেটে চোরেরা পাশের হোমিওপ্যাথি দোকানে ঢুকেছে। পরে সঞ্জয় চক্রবর্তী নিজের দোকানের তালা খুলে দেখেন, ক্যাশবাক্সের জায়গা তছনছ অবস্থায় পড়ে রয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, দুটি দোকান থেকেই কিছু নগদ টাকা চুরি হয়েছে। যদিও সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।


খবর পেয়ে বিলোনিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ দরজা ভাঙার কিছু সরঞ্জাম উদ্ধার করেছে। চুরির মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।


থানার এত কাছাকাছি এলাকায় পরপর চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে বিলোনিয়া ব্যবসায়ী সমিতি।

Also Read আগরতলা লেইক চৌহমুনী সংলগ্ন এলাকায় গাড়িটির মধ্যে তল্লাশি করে গাঁজা সহ একটি গাড়িকে আটক আগরতলা লেইক চৌহমুনী সংলগ্ন এলাকায় গাড়িটির মধ্যে তল্লাশি করে গাঁজা সহ একটি গাড়িকে আটক

সমিতির সভাপতি মানিক পাল পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “থানার কাছেই যদি দোকান নিরাপদ না থাকে, তাহলে সাধারণ ব্যবসায়ীরা কোথায় যাবে?


তিনি অবিলম্বে রাতের বেলা শহরে পুলিশের টহল জোরদার করার দাবি জানান। পরপর চুরির ঘটনায় বিলোনিয়া শহরের রাতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram