BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

রাবার বাগানে লুকিয়ে ছিল রহস্য! উদয়পুরে চুরি যাওয়া বাইক ঘিরে নতুন মোড়

রাবার বাগানে লুকিয়ে ছিল রহস্য! উদয়পুরে চুরি যাওয়া বাইক ঘিরে নতুন মোড়

উদয়পুর প্রতিনিধি 

উদয়পুরে বাইক চুরির ঘটনা প্রতিদিন বেড়ে চলেছে। শহরের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নের মুখে দাঁড়িয়েছে ।

গত ৭ই মে রমেশ চৌহমুনি এলাকায় মাইক্রো ফাইনান্স কোম্পানির অফিস কর্মচারী বিজয় নাথ এর বাইক চুরি হয়ে যায় ।

যার বাইক নম্বর TR 08 H 5985. কালো রঙের 125 সিসি পালসার বাইকটি চুরি হয়ে যাওয়ার পর রাধাকিশোরপুর থানায় লিখিত মামলা দায়ের করে বাইকের মালিক বিজয় নাথ ।

Must Read নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, মা-বাবাকে মারধর ৪৮ ঘণ্টা পরও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন? নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, মা-বাবাকে মারধর ৪৮ ঘণ্টা পরও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন?

পরবর্তীকালে পুলিশ মাইক্রো ফাইনান্স কোম্পানির আশেপাশে থাকা বিভিন্ন দোকানের গোপন ক্যামেরা গুলি তল্লাশি শুরু করে এর মধ্যে এক ব্যক্তিকে সন্দেহজনক আটক করে পুলিশ।

পরে তাকে আদালতে তোলে পুলিশ তিনদিনের রিমান্ড দাবী করে। মাননীয় আদালত পুলিশের রিমান্ড মঞ্জুর করে।

পরে পুলিশ  সন্দেহজনক ব্যক্তির কাছ থেকে গোটা ঘটনার বিষয়টি জানতে পারে এবং বনদোয়ার পলিটেকনিক কলেজের পাশে থাকা রাবার বাগানে লুকিয়ে রাখা বাইকটি উদ্ধার করে।

উদয়পুর মহকুমার ভারপ্রাপ্ত মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস জানান , বর্তমানে বাইকটি উদ্ধার করা হয়েছে এবং এই চুরির ঘটনায় যুক্ত ব্যক্তিকে পুনরায় আদালতে তোলা হবে।

Also Read আগরতলা লেইক চৌহমুনী সংলগ্ন এলাকায় গাড়িটির মধ্যে তল্লাশি করে গাঁজা সহ একটি গাড়িকে আটক আগরতলা লেইক চৌহমুনী সংলগ্ন এলাকায় গাড়িটির মধ্যে তল্লাশি করে গাঁজা সহ একটি গাড়িকে আটক

পাশাপাশি উদয়পুর থেকে গত কিছুদিন আগে চুরি হয়ে যাওয়া আরো একটি বাইক তল্লাশি শুরু করেছে পুলিশ।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram