BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

উদয়পুরে চুরির ঘটনার জেরে নড়েচড়ে বসল পুলিশ

উদয়পুরে চুরির ঘটনার জেরে নড়েচড়ে বসল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর : 

উদয়পুর মহকুমায় প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটে চলেছে। তারমধ্যে উল্লেখ যোগ্যভাবে বেড়েছে বাইক চুরির ঘটনা ।

এই চুরির ঘটনায় পুলিশ প্রশাসন প্রায়ই দিশেহারা উদয়পুরে। একের পর এক চুরির মামলা দায়ের হচ্ছিলো রাধা কিশোরপুর থানায়।

পরে উদয়পুর মহকুমা পুলিশ অধিকারীক দেবাঞ্জলি রায় , আর কে পুর থানার ওসি সঞ্জীব লস্কর ও থানার সেকেন্ড ওসি সহ বাইক চুরির ঘটনায় চোরের দলকে গ্রেপ্তার করার জন্য তদন্ত শুরু করে।

Must Read নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, মা-বাবাকে মারধর ৪৮ ঘণ্টা পরও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন? নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, মা-বাবাকে মারধর ৪৮ ঘণ্টা পরও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন?

এই তদন্তে দুইটি বাইক উদ্ধার করা হয় কিন্তু কোন চোর আটক করতে পারেনি বলে।

অন্যদিকে গত কয়েকদিন আগে টেপানিয়া এলাকায় রাতের অন্ধকারে মালবাহী একটি ছোট গাড়ি পাথর চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে।

এই ঘটনায় পুলিশ ঐদিন রাতেই ক্ষুব্ধ জনতার হাত থেকে গাড়িটিকে কোনক্রমে বাঁচিয়ে নিয়ে আসে থানায়। সাথে গ্রেপ্তার করা হয়েছে পাথর চুরি কাণ্ডে জড়িত দুইজনকে ।

আজ পুলিশ সাংবাদিক সম্মেলন করে জানিয়েছে আগামী দিনে এই বাইক চুরির সাথে কারা জড়িত রয়েছে তাদেরকে খুব শীঘ্রই গ্রেপ্তার করা হবে।

Also Read আগরতলা লেইক চৌহমুনী সংলগ্ন এলাকায় গাড়িটির মধ্যে তল্লাশি করে গাঁজা সহ একটি গাড়িকে আটক আগরতলা লেইক চৌহমুনী সংলগ্ন এলাকায় গাড়িটির মধ্যে তল্লাশি করে গাঁজা সহ একটি গাড়িকে আটক

পুলিশের মাধ্যমে বাইক উদ্ধার হওয়ার ফলে খুবই খুশি উদয়পুরবাসী।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram