নিজস্ব প্রতিনিধি, বাইখোড়া :
বৃহস্পতিবার বাইখোড়া থানার অধীনে জোলাইবাড়ী এলাকায় টি আর ০৫ এইচ ১৮১৩ নাম্বারের পাথর বোঝাইগাড়ী চেককরে লক্ষাধীক টাকার নেশা সামগ্রী উদ্ধার করাহয়।
নেশা সামগ্রী উদ্ধারের পাশাপাশি তিনজকে আটক করে গাড়ীসহ বাইখোড়া থানায় নিয়েআসাহয়। নেশা সামগ্রী উদ্ধারের খবর পেয়ে শান্তির বাজার মহকুমার সাংবাদিকরা
থানায় ছুটে গেলে পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা দেওয়া হয়। সাংবাদিকদের থানায় প্রবেশ করতে নিষেধ করা হয়।
পুলিশের এই ধরনের ভূমিকা নিয়ে সকলে প্রশ্ন করতে শুরু করছে। লোক গুঞ্জনে শুনা যাচ্ছে বাইখোড়া থানার ওসি সমস্ত ঘটনা ধাপাচাপা দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তাই হয়তোবা সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা দেওয়া হচ্ছে। এই নেশা সামগ্রী উদ্ধারের বিষয়ে পুলিশ মুখ খুলতে নারাজ।
লোক গুঞ্জনে শুনা যাচ্ছে বাইখোড়া থানা এলাকা দিয়ে প্রতিনিয়ত এই ধরনের ব্যাবসা চালিয়ে যাচ্ছে নেশা কারবারীরা।
আজকের দিনেও নেশাসামগ্রী উদ্ধারের পর পুলিশ বিষয়টি ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা চালিয়েযাচ্ছে।