BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

গর্জিতে নেশা বিরোধী অভিযানে সাফল্য: পুলিশের জালে অবৈধ মদ বিক্রেতা

গর্জিতে নেশা বিরোধী অভিযানে সাফল্য: পুলিশের জালে অবৈধ মদ বিক্রেতা

​নিজস্ব প্রতিনিধি, গর্জি:


রাজ্যে নেশামুক্ত অভিযানকে সফল করতে গর্জি ফাঁড়ির পুলিশ বড়সড় সাফল্য পেল।

গতকাল গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে মদ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা রাতে গর্জি বাজার সংলগ্ন একটি দোকানের পাশে বসে অবৈধ মদের আসর বসিয়েছিল এক ব্যক্তি।

Must Read নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, মা-বাবাকে মারধর ৪৮ ঘণ্টা পরও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন? নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, মা-বাবাকে মারধর ৪৮ ঘণ্টা পরও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন?

দীর্ঘক্ষণ নজরদারির পর গর্জি ফাঁড়ির পুলিশ সেখানে অতর্কিত হানা দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি।

ঘটনাস্থল থেকেই অভিযুক্তকে হাতেনাতে আটক করা হয়।ধৃত ব্যক্তির নাম শঙ্কর দেবনাথ। পুলিশি জিজ্ঞাসাবাদে জানা গেছে, তার বাড়ি পূর্ব গকুলপুর এলাকায়।

দীর্ঘদিন ধরে সে ওই এলাকায় লুকিয়ে অবৈধ মদের ব্যবসা চালিয়ে আসছিল বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে।গ্রেপ্তারের পর রাতেই অভিযুক্তকে থানায় নিয়ে আসা হয়।

তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। 

Also Read আগরতলা লেইক চৌহমুনী সংলগ্ন এলাকায় গাড়িটির মধ্যে তল্লাশি করে গাঁজা সহ একটি গাড়িকে আটক আগরতলা লেইক চৌহমুনী সংলগ্ন এলাকায় গাড়িটির মধ্যে তল্লাশি করে গাঁজা সহ একটি গাড়িকে আটক

এলাকায় এ ধরনের অবৈধ কারবার বন্ধে পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা ও সাধারণ জনগণ।


​"নেশামুক্ত সমাজ গড়তে পুলিশের এই অভিযান আগামীদিনেও জারি থাকবে," বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram