BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

বিপুল পরিমাণ বিদেশি মদসহ আটক ১: পুলিশের বড় সাফল্য

বিপুল পরিমাণ বিদেশি মদসহ আটক ১: পুলিশের বড় সাফল্য

​নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া : 

 দক্ষিণ ত্রিপুরা জেলার পিআর বাড়ি থানা এলাকার রাধানগর-কৃষ্ণপুর সেক্টরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 গোপন খবরের ভিত্তিতে চালানো এই অভিযানে পুলিশের জালে ধরা পড়েছে একটি অল্টো গাড়ি এবং তার চালক।গোপন সূত্রে খবর পেয়ে সাব-ইন্সপেক্টর (SI) রতন রবি দাসের নেতৃত্বে এসআই প্রসেনজিৎ গোপ ও বিশাল পুলিশ বাহিনী অভিযানে নামেন।

 রাধানগর-কৃষ্ণপুর সেক্টরে তারা একটি অল্টো গাড়ি (নম্বর: TR03-F-0559) গতিরোধ করেন। তল্লাশি চালিয়ে গাড়িটি থেকে মোট ৩৩টি কার্টন ভর্তি বিদেশি মদ উদ্ধার করা হয়।

Must Read নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, মা-বাবাকে মারধর ৪৮ ঘণ্টা পরও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন? নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, মা-বাবাকে মারধর ৪৮ ঘণ্টা পরও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন?

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত কার্টুনগুলোতে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৬৭৮টি বিদেশি মদের বোতল পাওয়া গেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ অমল শর্মা (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

ধৃত ব্যক্তি কৃষ্ণপুর এলাকার প্রয়াত প্রাণবল্লভ শর্মার পুত্র। অভিযুক্তের বিরুদ্ধে ত্রিপুরা আবগারি আইনের (T E Act) ৬৯ নম্বর ধারায় মামলা দায়ী করা হয়েছে।

বর্তমানে ৪৫ নম্বর ধারায় পিআর (PR) জমা দিয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করেছে পিআর বাড়ি থানার পুলিশ।


​এলাকায় নেশাবিরোধী এই সফল অভিযানে জনমনে স্বস্তি ফিরেছে।

Also Read আগরতলা লেইক চৌহমুনী সংলগ্ন এলাকায় গাড়িটির মধ্যে তল্লাশি করে গাঁজা সহ একটি গাড়িকে আটক আগরতলা লেইক চৌহমুনী সংলগ্ন এলাকায় গাড়িটির মধ্যে তল্লাশি করে গাঁজা সহ একটি গাড়িকে আটক

 পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও অবৈধ মদের কারবার রুখতে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram