BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

১৮ লক্ষ টাকার ৪৫ প্যাকেট গাঁজা আটক করে পুলিশ ।

১৮ লক্ষ টাকার ৪৫ প্যাকেট গাঁজা আটক করে পুলিশ ।

উদয়পুর প্রতিনিধি : 

প্রতিদিন ত্রিপুরার বুকে নেশাজাতীয় দ্রব্য থেকে শুরু করে গাঁজা উদ্ধার করছে পুলিশ। 

কিন্তু প্রশ্ন হচ্ছে প্রতি মাসে প্রতিদিন যেভাবে গাঁজা বাজেয়াপ্ত করা হচ্ছে কখনো আবার গাঁজা বাগান ধ্বংস করা হচ্ছে। তাহলে কোথায় থেকে শুঁকনো গাঁজা গুলি পাওয়া যাচ্ছে ।

প্রশ্ন ওঠা স্বাভাবিক । সোনামুড়া মহকুমা থানার পুলিশ প্রতিনিয়ত এই ধরনের নেশার অভিযান চালিয়ে যাচ্ছে ।

Must Read নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, মা-বাবাকে মারধর ৪৮ ঘণ্টা পরও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন? নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, মা-বাবাকে মারধর ৪৮ ঘণ্টা পরও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন?

এবার সোনামুড়া থানা ও সীমান্তপুর বিএসএফ যৌথ অভিযান করে বর্ডার সড়কের পাশের জঙ্গল থেকে প্রচুর পরিমাণ গাঁজা বাজেয়াপ্ত করা হয় । কালো পলিথিনের মধ্যে মোড়ানো  ৪৫ টি গাঁজার প্যাকেট বাজেয়াপ্ত করা হয় ।

পরে পুলিশ গাঁজাগুলির প্যাকেট ওজন পরিমাপ করে জানতে পারে সর্বমোট ৪৫ কেজি ওজন হয়েছে প্যাকেট গুলি।

 পরে সোনামুড়া থানার ওসি তাপস দাস জানান , গাঁজা গুলির বাজার মূল্য ১৮ লক্ষ টাকা হবে। বর্তমানে পুলিশ গোটা ঘটনার তদন্ত চালিয়েছে। কোথায় থেকে এই গাঁজাগুলি নিয়ে আসা হয়েছে গভীর জঙ্গলে।

 তার প্রকৃত মালিককে খুঁজে বের করার জন্য পুলিশ ইতিমধ্যেই তাদের গোয়েন্দা বিভাগকে কাজে লাগিয়েছে।

Also Read আগরতলা লেইক চৌহমুনী সংলগ্ন এলাকায় গাড়িটির মধ্যে তল্লাশি করে গাঁজা সহ একটি গাড়িকে আটক আগরতলা লেইক চৌহমুনী সংলগ্ন এলাকায় গাড়িটির মধ্যে তল্লাশি করে গাঁজা সহ একটি গাড়িকে আটক

থানার ওসি শ্রীদাস জানিয়েছেন , গাঁজা গুলি ভারতের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে প্রচারের উদ্দেশ্যে গাঁজা মাফিয়ারা এই গাঁজা গুলি এই জঙ্গলে রেখে গেছে বলে মনে করা হচ্ছে।

এখন দেখা প্রকৃত গাঁজা মালিক কে পুলিশ খুঁজে বের করতে পারি কিনা সে দিকে তাকিয়ে রয়েছে সোনামুড়া মহকুমা বাসী।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram